হোম > খেলা

পিসিএলে খেলার ছাড়পত্র পাবেন নাহিদ, লিটন, রিশাদ?

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার ড্রাফট থেকে দল পান তিন বাংলাদেশি ক্রিকেটার- রিশাদ হোসেন, লিটন দাস ও নাহিদ রানা। আগামী ১১ এপ্রিল থেকে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। তবে এই টুর্নামেন্টে দল পাওয়া তিন বাংলাদেশি ক্রিকেটার খেলার সুযোগ পাবেন কি না সেটা নিয়ে রয়েছে শঙ্কা। কারণ- বিসিবি থেকে ক্রিকেটারদের অনাপত্তিপত্র নিশ্চিত করা হয়নি।

আগামী ১১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পিএসএল চলাকালে দেশের মাটিতে জিম্বাবুয়েকে আতিথ্য দেবে বাংলাদেশ। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে এই সিরিজ। লেগ স্পিনার রিশাদ হোসেন ছাড়া দল পাওয়া লিটন দাস ও নাহিদ রানা দুজনই টেস্ট দলের নিয়মিত সদস্য। ফলে শেষ পর্যন্ত লিটন-নাহিদরা পিএসএল খেলতে যাওয়ার অনুমতি পাবেন কি না সেই প্রশ্ন জেগেছে। যখন তাদের অনাপত্তিপত্র নিয়ে চারদিকে এত গুঞ্জন তখন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমার মনে হয়, এই ধরনের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো যদি আমাদের ক্রিকেটাররা খেলা শুরু করে, তাহলে একটা অভিজ্ঞতা তৈরি হবে এবং ওই দায়িত্বটা নেওয়া শিখবে।’ তবে এর জন্য বিসিবির সিদ্ধান্তই সবশেষ বলেও জানান তিনি। শান্তর কথায়, ‘তবে এটা পুরোটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক- সবকিছুর ওপরে।’

বিসিবি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত পিএসএল খেলতে অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছেন শুধু নাহিদ রানা। লিটন দাস-রিশাদ হোসেনরা এখনো পিএসএল খেলতে অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেননি। নাহিদ রানার আবেদনের পর বিসিবি থেকে জানা গেছে- এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিসিবি তার আবেদন বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?