হোম > খেলা

মেট্রোকে ৩ উইকেটে হারিয়ে শেষ চারে রংপুর

এনসিএল টি-টোয়েন্টি

স্পোর্টস রিপোর্টার

এ জয়ে চতুর্থ দল হিসেবে শেষ চারের টিকিট কেটেছে রংপুর বিভাগ। ৭ ম্যাচে ৭ পয়েন্টের পুঁজি নিয়ে চতুর্থ হওয়া রংপুর খেলবে এলিমিনেটরে। বৃহস্পতিবারের ম্যাচে রংপুরের প্রতিপক্ষ নির্ধারিত হবে আগামীকাল। এ জয়ে চতুর্থ দল হিসেবে শেষ চারের টিকিট কেটেছে রংপুর বিভাগ। ৭ ম্যাচে ৭ পয়েন্টের পুঁজি নিয়ে চতুর্থ হওয়া রংপুর খেলবে এলিমিনেটরে। বৃহস্পতিবারের ম্যাচে রংপুরের প্রতিপক্ষ নির্ধারিত হবে আগামীকাল।

শুরুতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয় সামলে উঠতে না পেরে ৮ উইকেট হারিয়ে ৯০ রানে গুটিয়ে যায় ঢাকা মেট্রোপলিস। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ২০ রান করেন মাহফিজুল ইসলাম। রংপুরের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আবু হাসিম, রাফি উজ্জামান রাফি ও জাহিদ জাভেদ।

লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর বিভাগ ব্যাট করেছে মাত্র ১১ ওভার। ৬৬ বল মোকাবিলা করেই তারা জয়ের বন্দরে নোঙর করেছে। তবে ৯৩ রান তুলতে তারা হারিয়ে ফেলেছে ৭ উইকেট। সর্বোচ্চ ২৬ রান আসে ম্যাচসেরা জাহিদ জাভেদের ব্যাট ছুঁয়ে। ঢাকা মেট্রোর জার্সি গায়ে দুটি উইকেট নেন রাকিবুল হাসান।

অন্যদিকে বরিশাল বিভাগ ও রাজশাহী বিভাগের মধ্যকার দিনের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। শুরুতে ব্যাটিংয়ে নেমে বরিশাল ১৮ ওভারে ৫ উইকেটে তোলে ১৪০ রান। ফিফটি হাঁকান ইফতেখার হোসেন ইফতি। জবাবে ১.৫ ওভারে ১ উইকেটে রাজশাহী ১৭ রান তুলতেই বৃষ্টির হানায় ম্যাচ হয়ে পণ্ড।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা মেট্রোপলিস : ৯০/৮, ২০ ওভার (মাহফিজুল ২০, রাকিবুল ১৪*, তাহজিবুল ১৩, শহীদুল ১১* ও সাদমান ১০; জাহিদ ২/৮, হাসিম ২/১৭ ও রাফি ২/১৯)।

রংপুর বিভাগ : ৯৩/৭, ১১ ওভার (জাহিদ ২৬, আকবর ১৭, মামুন ১৬, নাসির ১১; রাকিবুল ২/৩১, মারুফ ১/১১ ও আইচ ১/২৫)।

ফল : রংপুর বিভাগ ৩ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : জাহিদ জাভেদ।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার