হোম > খেলা

বার্সা-রিয়ালের দুই রকম রাত

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ লা লিগার ফয়সালা হয়ে গেছে আগের রাউন্ডেই। এসপানিওলকে হারিয়ে এবারের মৌসুমের লিগ শিরোপা নিজেদের করে নিয়েছে বার্সেলোনা। তাই শেষ দুই রাউন্ড কেবলমাত্র নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। এমন সমীকরণে ৩৭তম রাউন্ডে ভিয়ারিয়ালের কাছে ৩-২ গোলে হেরেছে বার্সা। চিরপ্রতিদ্বন্ধীদের হারার রাতে সেভিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

অলিম্পিক স্টেডিয়ামে পেরেজের গোলে ম্যাচের চতুর্থ মিনিটে পিছিয়ে পড়ে বার্সা। ৩৮ মিনিটে লামিনে ইয়ামালের কল্যাণে ম্যাচে ফেরে স্বাগতিকরা। প্রথমার্ধের যোগ করা সময়ে চ্যাম্পিয়নদের এগিয়ে নেন ফেরমিন লোপেজ। বিরতি থেকে ফেরার পাঁচ মিনিটের মাথায় কোমেসানা ভিয়ারিয়ালকে ম্যাচে ফেরান। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে সফকারীদের হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন বুচানান।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠ র‍্যামন সানচেজ পিজজুয়ানে দুই লাল কার্ডের সুবাদে ৪৮ মিনিটের মধ্যে নয় জনের দলে পরিণত হয় সেভিয়া। এরপরও গোল পেতে ঘাম ছুঁটে যাচ্ছিল রিয়ালের। অবশেষে ৭৫ মিনিটে অপেক্ষা ফুরায় তাদের। অতিথিদের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ৮৭ মিনিটে ব্যবধান বাড়ান জুড বেলিংহাম।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ৫৫ মিনিটে জয়সূচক গোলটি করেন ডেকলান রাইস। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের আসন্ন আসরের টিকিট কেটেছে মিকেল আর্তেতার দল।

প্রোটিয়াদের ধসিয়ে সমতায় কিউইরা

ব্রাজিল দলে জায়গা হয়নি নেইমারের, ফিরেছেন এনদ্রিক

ম্যানসিটি-চেলসির অসম্ভব মিশনের রাত

টিভিতে দেখবেন চ্যাম্পিয়নস লিগের ম্যাচ

এনএসসির তদন্ত কমিটি নিয়ে বিসিবির উদ্বেগ

তানজিদ-নাহিদে বাংলাদেশের দারুণ সিরিজ

ফাহামিদুলদের নিয়ে ফুটবল ক্যাম্প শুরু

ঢাকায় সুলিভান ব্রাদার্স

নিরাপত্তা শঙ্কা থাকলেও বিশ্বকাপে খেলবে ইরান

ফুটসাল লিগ শুরু ২ মে