হোম > খেলা

মেজর লিগের শিরোপা জিতল নিউইয়র্ক

স্পোর্টস ডেস্ক

মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) তৃতীয় আসরের শিরোপা জিতল এমআই নিউইয়র্ক। ফাইনালে ওয়াশিংটন ফ্রিডমকে ৫ রানে হারিয়েছে নিকোলাস পুরান অ্যান্ড কোং।

গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৮০ রান তোলে নিউইয়র্ক। জবাবে শেষ ৩ ওভারে ৪১ রান দরকার ছিল ওয়াশিংটনের। ১৮তম ওভারে ১৭ রান তোলে ম্যাচে টিকে থাকে ফ্রাঞ্চাইজিটি। ১৮তম ওভারে ১২ রান করে তারা। তাই শেষ ওভারে ১২ রানের সমীকরণ ছিল ওয়াশিংটনের সামনে। রুশিল উগারকারের করা সে ওভারে ৬ রানের বেশি করতে পারেনি দলটি।

ওয়াশিংটনের হয়ে ৪১ বলে ৭০ রান করেন রাচিন রবীন্দ্র। ৪৮ রানে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস। জ্যাক এডওয়ার্ডসের ব্যাট থেকে আসে ৩৩ রান। সমান ৩২ রানের বিনিময়ে দুটি করে উইকেট নেন উগারকার ও ট্রেন্ট বোল্ট। এর আগে কুইন্টন ডি ককের ফিফটিতে বড় সংগ্রহ পায় নিউইয়র্ক। ৪৬ বলে ৭৭ রান এনে দেন ডি কক। ২৮ রান আসে মোনাঙ্ক প্যাটেলের ব্যাট থেকে। কুনারজিত সিংয়ের অবদান ২২ রান। ২১ রানে ৩ উইকেট নেন লুকি ফার্গুসন।

সংক্ষিপ্ত স্কোর:

এমআই নিউইয়র্ক: ১৮০/৭ (২০ ওভার); ডি কক ৭৭, প্যাটেল ২৮; ফার্গুসন ৩/২১

ওয়াশিংটন ফ্রিডম ১৭৫/৫ (২০ ওভার); রবীন্দ্র ৭০, ফিলিপস ৪৮*; উগারকার ২/৩২

ফল: নিউইয়র্ক ৫ রানে জয়ী

ম্যাচসেরা: রুশিল উগারকার

টুর্নামেন্ট সেরা: মিচেল ওয়েন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল