হোম > খেলা

ফিজের ভিত্তিমূল্য দুই কোটি রুপি, সাকিবের এক কোটি

আইপিএল নিলাম

স্পোর্টস ডেস্ক

আইপিএলের মিনি নিলামে নাম দিয়েছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের পেসারের ভিত্তিমূল্য দুই কোটি রুপি। এবারের নিলামে এটাই সর্বোচ্চ ভিত্তিমূল্য। নিলামে রয়েছে সাকিব আল হাসানের নামও। তারকা এ অলরাউন্ডারের ভিত্তি মূল্য এক কোটি রুপি।

এবার নিলামের জন্য এক হাজার ৩৫৫ জন ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৪৫ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য সর্বোচ্চ দুই কোটি রুপি। এ তালিকায় রয়েছেন ফিজ। ১৬ ডিসেম্বর আবুধাবিতে হবে আইপিএলের এবারের মিনি নিলাম।

প্রতিটি ফ্রাঞ্চাইজি সর্বাধিক ২৫ জন খেলোয়াড় নিয়ে দল গঠন করতে পারবে। মিনি নিলাম থেকে দলগুলো ৭৭ জন খেলোয়াড় কিনতে পারবে। এর মধ্যে বিদেশি খেলোয়াড় কিনতে পারবে ৩১ জন।

সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড়দের তালিকায় ভারতের প্রতিনিধি রয়েছেন মাত্র দুজন- ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণোই। বাকি ৪৩ জনই বিদেশি খেলোয়াড়। ভারতের বাইরে ১৪টি দেশের ক্রিকেটাররা রয়েছেন নিলামে। মালয়েশিয়ার বীরানদীপ সিংও নাম নিবন্ধন করেছেন।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার