হোম > খেলা

জয়ের পর শান্তর সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজের অধিনায়কত্ব যুগের ‘দ্বিতীয়’ দফা শুরু করেন নাজমুল হোসেন শান্ত। সেই অধিনায়কত্বের শুভ সূচনাটা হলো সেঞ্চুরি দিয়ে। তৃতীয় দিনের শুরুতে ব্যাটিংয়ে নামা শান্ত পেয়েছেন ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরির দেখা। অধিনায়ক হিসেবে এটি তার ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি।

সিলেটে ১১২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন নাজমুল হোসেন শান্ত। তবে সেঞ্চুরি পূর্ণ করে লম্বা সময় উইকেটে থাকতে পারেননি তিনি। সেঞ্চুরি পুর্ণ করেই ফেরেন প্যাভিলিয়নে। তাকে আউট করেন অ্যান্ডি ম্যাকব্রাইন। শান্তর ১১৪ বলের এই ইনিংসে ছিল ১৪ চার।

শান্তর আগে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মাহমুদুল হাসান জয়। তার ব্যাটে আসে ১৭১ রান। তার ইনিংসে ছিল ১৪ চার ও চার ছক্কা। সেঞ্চুরি করার পথে শান্ত মুশফিকুর রহিমের সঙ্গে ৭৯ ও লিটন দাসের সঙ্গে গড়েছিলেন ৯৮ রানের জুটি। উইকেটে থিতু হলেও অপরপ্রান্তে থাকা ব্যাটারদের ব্যর্থতায় কোন জুটিই বড় করতে পারেননি শান্ত।

মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত ছাড়াও বাংলাদেশের হয়ে দারুণ খেলেছেন সাদমান ইসলাম ও মমিনুল হক ও লিটন দাস। তিনজনই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার