হোম > খেলা

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল আফগানরা

স্পোর্টস ডেস্ক

প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ আগেই নিজেদের করে রেখেছিল আফগানিস্তান। এবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে ইব্রাহিম জাদরানরা। দাপুটে এ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল আফগানরা।



ওপেনার রহমানুল্লাহ গুরবাজ দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স উপহার দিয়েছেন। তবে ৮ রানের জন্য ছুঁতে পারেননি সেঞ্চুরি। ৪৮ বলে ৮ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৯২ রানের ইনিংস খেলে বঞ্চিত হন জাদুকরী তিন অঙ্ক থেকে। ইব্রাহিম জাদরান এনে দেন ৬৯ রান। আর সেদিকুল্লাহ আতালের ব্যাট থেকে আসে ৩৫। তাতে ৩ উইকেটে ২১০ রানের সংগ্রহ গড়ে আফগানরা।



লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের দুয়ারে পৌঁছে গিয়েছিল জিম্বাবুয়ে। সিকান্দার রাজা (৫১) ফিফটির সঙ্গে ৪৭ রান দলীয় স্কোরে যোগ করেন ওপেনার ব্রায়ান বেনেট। রায়ান বার্ল ফেরেন ৩৭ রানে। আর তাশিঙ্গা মুসেকিয়া ২৮ রান সংগ্রহ করে ধরেন সাজঘরের পথ। তাতে আফ্রিকার দেশটি থেমে যায় ২০১ রানে।

মেসিময় মাইলফলকের ম্যাচ!

মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

হালান্ডের জোড়া গোলে নরওয়ের বড় জয়

এমবাপ্পের রেকর্ডে ফ্রান্সের উড়ন্ত শুরু

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে শিরোপা মিশন শুরু আর্জেন্টিনার

টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি

এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো

বিশ্বকাপে ব্যক্তিগত জেট ব্যবহারে বিতর্কে ফিফা সভাপতি