হোম > খেলা

মেসিকে নিয়ে মিয়ামি কোচের ‘সুখবর’

স্পোর্টস ডেস্ক

চোট পাওয়ায় কয়েকদিন ধরেই মাঠের বাইরে আছেন লিওনেল মেসি। অবশেষে এই ফরোয়ার্ডকে নিয়ে সুখবর দিলেন ইন্টার মিয়ামির প্রধান কোচ হাভিয়ের মাশচেরানো।

মেজর লিগ সকারে (এমএলএস) রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় চেজে স্টেডিয়ামে এলএ গ্যালাক্সিকে আতিথেয়তা দেবে মিয়ামি। আসন্ন ম্যাচটিতে খেলতে প্রস্তুত আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক- এমনটাই জানিয়েছেন মাশচেরানো।

এলএ গ্যালাক্সির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে মাশচেরানো বলেন, ‘মেসি এখন ভালো আছে। সে ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছে। যদি অস্বাভাবিক কিছু না ঘটে, তাহলে আমাদের বিশ্বাস পরবর্তী ম্যাচের জন্য তাকে ডাকা হবে।’

লিগস কাপে গত ৩ আগস্ট টাইব্রেকারে নেকাক্সাকে ৫-৪ ব্যবধানে হারায় মিয়ামি। সে ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের খেলোয়াড়দের ট্যাকলে চোট পান মেসি।

এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি ইতিহাসের সেরা ফুটবলারদের একজন। পরবর্তীতে মিয়ামির পক্ষ থেকে জানানো হয় মাংসপেশিতে চোট পেয়েছেন মেসি। যদিও সেটা গুরুতর নয়। এরপরও তাকে ছাড়াই দুটি ম্যাচে মাঠে নামে ফ্লোরিডার ক্লাবটি।

মেসিকে ছাড়া লিগস কাপের গ্রুপ পর্বে পুমাসকে ৩-১ গোলে হারায় মিয়ামি। তবে অরলান্ডো সিটির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় মাশচেরানোর শিষ্যরা। চোট থেকে সেরে উঠায় সম্প্রতি মিয়ামির অনুশীলনে যোগ দেন মেসি।

টিভিতে দেখবেন বাংলাদেশ-পাকিস্তানের টেস্ট সিরিজ

চার জাতির টুর্নামেন্টে সুলিভানকে ঘিরে শঙ্কা

৫ম দিনের পরিকল্পনায় ৭৫ ওভার বোলিং করা

শিকড় ভুলে যাননি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

মেসিকে রেখেই বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা আর্জেন্টিনার

নাঈমের ঝড়ো সেঞ্চুরি ও মৃত্যুঞ্জয়ের বোলিংয়ে জিতল মোহামেডান

পাঁচ হাজারি ক্লাবে মমিনুল

থাই ক্লাবকে হারাল নারী দল

রোমাঞ্চকর জয়ে শিরোপার দ্বারপ্রান্তে আর্সেনাল

ছোট্ট দ্বীপ, বিশাল স্বপ্ন আর ‘কুরাসাও রূপকথা’