হোম > খেলা

বেপরোয়া দর্শকদের কারণে পিএসজিকে ‘জরিমানা’

স্পোর্টস ডেস্ক

নিজেদের ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতায় উদযাপনে শৃঙ্খলা ধরে রাখতে পারেনি প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ভক্তরা। বেশ বেপরোয়াভাবেই প্রিয় দলের ইউরোপের সবচেয়ে বড় শিরোপা জয় উদযাপন করেছে দর্শকরা। এজন্য জরিমানার কবলে পড়েছে ফ্রান্সের রাজধানী পাড়ার ক্লাবটি।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গত ১ জুন আলিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মিলানের মুখোমুখি হয় পিএসজি। ম্যাচটিতে সান সিরোর ক্লাবটিকে কোনো রকম পাত্তা না দিয়ে ৫-০ গোলে বিধ্বস্ত করে লুইস এনরিকের শিষ্যরা। সে ম্যাচে দর্শকদের অতিরিক্ত উচ্ছ্বাস ও অসদাচরণের কারণে পিএসজিকে প্রায় এক লাখ ৫০ হাজার ইউরো জরিমানা করেছে ইউরোপিয়ান ফূটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।

আলিয়াঞ্জ অ্যারেনায় সে ম্যাচের শেষ বাঁশি বাজতেই নিয়ম নীতির তোয়াক্কা না করে গোলপোস্টের পেছনের গ্যালারি থেকে পিএসজির হাজার হাজার দর্শক মাঠে প্রবেশ করেন। এতো সংখ্যক দর্শকদের সামাল দিতে ব্যর্থ হন নিরাপত্তারক্ষীরা। উয়েফার দাবি- মাঠে ঢুকে পিএসজির দর্শকরা বিভিন্ন বস্তু ছুঁড়ে মারে, আতশবাজি জ্বালায়, অনুপযুক্ত বার্তা প্রদর্শন করে টার্ফের কিছু অংশ তুলে নিয়ে যায়।

মূলত মাঠে প্রবেশ ও আতশবাজি জ্বালানোর কারণেই সবচেয়ে বড় জরিমানা করা হয়েছে পিএসজিকে। আর্থিক জরিমানার পাশাপাশি পিএসজিকে উয়েফার প্রতিযোগিতায় যেকোনো একটি অ্যাওয়ে ম্যাচের জন্য টিকিট বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও আগামী দুই বছর সে শাস্তি কার্যকর হবে না।

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি