হোম > খেলা

মিরাজ-শান্ত-সাইফ বাংলাদেশের তিন সহ-অধিনায়ক

স্পোর্টস রিপোর্টার

তিন সংস্করণেই অধিনায়ক চূড়ান্ত হয়েছে অনেক আগেই। কিন্তু সহ-অধিনায়কের পদগুলো ছিল ফাঁকা। কারা দায়িত্ব পালন করবেন এই পদে? এ নিয়ে প্রশ্ন ছিল সবার মনে। এবার সেই প্রশ্নের উত্তরটা জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড বেছে নিয়েছে তিন সংস্করণের তিন সহ-অধিনায়ককে। মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও সাইফ হাসান যথাক্রমে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবেন এখন থেকে। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে বিসিবি।

বাংলাদেশ টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবে মিরাজ নিয়োগ পেয়েছেন নাজমুল হোসেন শান্তর ডেপুটি হিসেবে। আইসিসির চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শান্ত। অন্যদিকে ওয়ানডেতে মিরাজের নেতৃত্বে শান্ত থাকবেন সহ-অধিনায়ক। চলতি বছরের জুনে এক বছরের জন্য দেশের ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন মিরাজ।

ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ধারাবাহিকভাবে দুর্দান্ত খেলে যাচ্ছেন সাইফ হাসান। এই দাপুটে পারফরম্যান্সের সুবাদে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তিনি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই ফরম্যাটে বাংলাদেশের অধিনায়কের দায়িত্বে থাকবেন লিটন কুমার দাস।

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার

দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে জেতালেন রেনশ ও এলিস