হোম > খেলা

রেকর্ড গড়ল ভারত-পাকিস্তান ম্যাচ

নারী ক্রিকেট বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই রোমাঞ্চকর এক লড়াই। উত্তেজনা আর উন্মাদনায় ভরপুর। কিন্তু হাল আমলে তাতে যোগ হয়েছে বিতর্ক। দুই চির বৈরী প্রতিবেশীর খেলা মানেই এখন ট্রফিকাণ্ড, নো হ্যান্ডশেক আর নো টক বিতর্ক। হোক সেটা এশিয়া কাপ বা নারী ক্রিকেট বিশ্বকাপ। সেই সুবাদে দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই ডিজিটাল-প্ল্যাটফর্মে গড়েছে নয়া রেকর্ড।

৫ অক্টোবর বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুদেশের নারী দল। মেয়েদের এই ম্যাচটি ডিজিটাল প্লাটফর্মে ২ কোটি ৮৪ লাখ দর্শক উপভোগ করেছেন। ক্রিকেট অনুরাগীরা খেলাটি দেখেছেন ১৮৭ কোটি মিনিট। নারীদের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ভিউ পাওয়া ম্যাচ এখন এটি। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে আইসিসি।

শুধু ডিজিটালেই নয়, টেলিভিশনে দর্শকসংখ্যার হিসাবেও নারী বিশ্বকাপের লিগ পর্বে সবচেয়ে বেশি রেটিং পাওয়া ম্যাচও এটি। বিশ্বকাপের প্রথম ১১টি ম্যাচ দেখেছেন ৭ কোটি ২০ লাখ দর্শক। এর মধ্যে ছিল ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ। আইসিসি বলছে, আগের আসরের তুলনায় যা ১৬৬ শতাংশ বেশি। সঙ্গে দেখার সময় ৩২৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৩০ কোটি মিনিট।

আইসিসি ও জিওহটস্টারের যৌথভাবে প্রকাশিত তথ্য অনুযায়ী, টুর্নামেন্টের প্রথম ১৩ ম্যাচে ইতোমধ্যে ভিউ হয়েছে ৬ কোটির বেশি। ২০২২ সালের আসরের থেকে যা পাঁচ গুণ বেশি। দেখার সময় বেড়েছে ৭০০ কোটি মিনিট, যা আগের আসরের তুলনায় ১২ গুণ বেশি। ১২ অক্টোবর ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ জিওহটস্টারে একসঙ্গে উপভোগ করেছেন ৪৮ লাখ দর্শক। এটিও নারী ক্রিকেটে নতুন রেকর্ড।

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!

চীনের বিপক্ষে জিততে পারল না বাংলাদেশ

অধিকার ও কল্যাণের প্রশ্নে কোনো ছাড় দিইনি : মিঠুন

১০ সেপ্টেম্বর থেকে ক্রিকেটারদের ক্যাম্প