হোম > খেলা

রানে সেরা তানজিদ, উইকেটে রিশাদ

স্পোর্টস রিপোর্টার

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে একাই লড়াই করেছেন তানজিদ হাসান তামিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন ৪৮ বলে ৬১ রানের দারুণ এক ইনিংস। তারকা এ ওপেনারের ফিফটির পরও ১৫০ রানের লক্ষ্যও ছুঁতে পারেনি বাংলাদেশ। জয়ের দুয়ারে পৌঁছেও ম্যাচ হেরেছে ১৪ রানে।

এই ম্যাচের প্রাপ্তি বলতে তানজিদের ফিফটি আর তার রেকর্ড। বাংলাদেশের জার্সি গায়ে টি-টোয়েন্টিতে এক বছরে সর্বাধিক রান সংগ্রহের রেকর্ড গড়েছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। বাঁহাতি এই ওপেনার চলতি বছর ২৩ ইনিংস ব্যাটিং করে সংগ্রহ করেছেন ৬২২ রান। ১৩৫.২১ স্ট্রাইক রেটে তানজিদ এ বছর ফিফটি হাঁকিয়েছেন ছয়টি। তার ব্যাটিং গড় ২৯.৬১। ছক্কা হাঁকিয়েছেন ৩৪টি। এক বছরে বাংলাদেশের হয়ে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড এটি।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক বছরে সর্বোচ্চ রানের আগের রেকর্ডটি ছিল ওপেনার মোহাম্মদ নাঈমের। ২০২১ সালে নাঈম ২৬ ইনিংস ব্যাটিং করে সংগ্রহ করেছিলেন ৫৭৫ রান। তখন নাঈমের স্ট্রাইক রেট ছিল ১০০.৩৪। আর ব্যাটিং গড় ছিল ২৩। হাফ সেঞ্চুরি পেয়েছিলেন তিনটি।

অন্যদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চলতি বছর সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে উঠে গেছেন রিশাদ হোসেন। এখন পর্যন্ত টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশের এই লেগ স্পিনার। তার নামের পাশে এ বছর যোগ হয়েছে ২৬ উইকেট। তবে এজন্য রিশাদ বোলিং করেছেন ২১ ইনিংস। তার সমান ২৬ উইকেট নিয়েছেন জেসন হোল্ডারও। ওয়েস্ট ইন্ডিজের এই তারকা বোলার কীর্তিটা গড়েছেন ১৭ ইনিংস খেলেই।

রিশাদ ও হোল্ডারকে ছাড়িয়ে যেতে তাদের দুজনের পিছু নিয়েছেন মোহাম্মদ নেওয়াজ, জ্যাকব ডাফি ও রিচার্ড এনগারাভা। তিনজনই পেয়েছেন সমান ২৫টি করে উইকেট। ২৪টি উইকেট নিয়ে তাসকিন আহমেদ আর সমান ২৩টি করে উইকেট নিয়ে মোস্তাফিজুর রহমান ও হারিস রউফও আছেন শীর্ষে ওঠার দৌড়ে।

আইসিসির সহযোগী দেশগুলোর পারফরম্যান্স হিসাবে রিশাদ এ তালিকায় অবশ্য দশম বোলার। বাকি ৯ জনই সহযোগী দেশগুলোর বোলার। অবশ্য বাহরাইনের পেসার রিজওয়ান বাট এখন এ বছরের সর্বোচ্চ উইকেট শিকারি। ২৯ ম্যাচে রিজওয়ান পেয়েছেন ৫০ উইকেট। অস্ট্রিয়ার পেসার উমাইর তারিক ৩০ ম্যাচে শিকার করেছেন ৪৮ উইকেট। আর অস্ট্রিয়ার আরেক সিমার আকিব ইকবাল ৩৬ ম্যাচে নিয়েছেন ৪৩ উইকেট।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?