হোম > খেলা

দুর্দান্ত হ্যাটট্রিকে ম্যানইউকে জেতালেন দিয়ালো

স্পোর্টস রিপোর্টার

ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে সিংহভাগ সময় পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানইউ। রেড ডেভিলদের এই জয়ের নায়ক আমাদ দিয়ালো। ১২ মিনিটের মধ্যে অসাধারণ এক হ্যাটট্রিক করেছেন তিনি।

নিজেদের দুর্গ ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে তলানির দল সাউদাম্পটনের বিপক্ষে দাপুটে ফুটবল খেলেছে ম্যানইউ। যদিও ভালো ফিনিশিংয়ের অভাবে কোনোভাবেই গোলমুখ খুলতে পারছিল না। উলটো ৪২ মিনিটে আত্মঘাতী গোলে স্বাগতিকরাই পিছিয়ে পড়ে। কর্নার থেকে উড়ে আসা বল ম্যানইউ'র মিডফিল্ডার উগার্তের পিঠে লেগে জালে জড়ায়।

বারবার সাউদাম্পটনের গোলমুখে ব্যর্থ হওয়ায় ৮১ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল ম্যানইউ। অবশেষে ৮২ মিনিটে দিয়ালোর প্রথম গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে দ্বিতীয় গোল করেন এই উইঙ্গার। যোগ করা সময়ে দলের এবং নিজের তৃতীয় গোল করেন দিয়ালো।

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ