হোম > খেলা

টেস্টে মুশফিকের যেসব অনন্য রেকর্ড

স্পোর্টস রিপোর্টার

প্রথম- বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার কীর্তি গড়বেন মুশফিকুর রহিম।

২০০- বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। ২০১৩ সালে গলে বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করেন তিনি।

২১৯*- উইকেটরক্ষক হিসেবে এক ইনিংসে চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ এটি। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

৩- বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি তিনটি ডাবল সেঞ্চুরির মালিক মুশফিকুর রহিম।

২- টেস্ট ইতিহাসের একমাত্র উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম।

২ হাজার রান ও ১০০ ডিসমিসাল- টেস্ট ক্রিকেটে ২ হাজার রান ও ১০০ ডিসমিসাল করা ক্রিকেটার মুশফিকুর রহিম।

২৮- অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ ম্যাচে উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন মুশফিকুর রহিম।

২০ বছর ৫ মাস ১২৪ দিন- ১০০ টেস্ট খেলতে সবচেয়ে বেশি সময় নেওয়া ক্রিকেটার মুশফিকুর রহিম।

১৮৫৫- সাদা পোশাকে মিরপুরে সবচেয়ে বেশি রানের মালিক মুশফিকুর রহিম।

২- দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে অবস্ট্র্যাক্টিং দ্য ফিল্ড আউট হয়েছিলেন মুশফিকুর রহিম।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার