হোম > খেলা

উড শেখাচ্ছেন বড় শট খেলার কৌশল

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের ক্রিকেটে এখন সবচেয়ে বেশি আলোচনায় পাওয়ার হিটিং। এই আলোচনা বেড়েছে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের কল্যাণে। বাংলাদেশ দলের সঙ্গে বিশেষ সেশন করছেন বিশ্বের প্রথম পাওয়ার হিটিং কোচ। উডের সঙ্গে কী কাজ হচ্ছে এবং নতুন কী শিখছেন গতকালের সংবাদ সম্মেলনে সেসবও খোলাসা করেছেন ব্যাটার জাকের আলী অনিক। তিনি জানান, বড় শটের দূরত্ব কীভাবে আরো এক-দুই মিটার বাড়ানো যায় সেটা নিয়েই কাজ করছেন জুলিয়ান উড।


জাকের আলী অনিক বলেন, ‘জুলিয়ান মূলত আমাদের পাওয়ার হিটিংয়ের কিছু স্কিল নিয়ে কাজ করছে। কীভাবে আরো উন্নতি করা যায়, যারা জেনেটিক্যালি ভালো আছে, তারা কীভাবে আরো ভালো করতে পারে, আর যারা টাইমার, তাদের কীভাবে আরো দুই-মিটার দূরত্ব বাড়ানো যায় (শটের), ওই জিনিসগুলোর স্কিল নিয়ে কাজ করছে। একেকজনের ব্যাট সুইং একেকরকম, কারো সুইং গলফের মতো, কারো বেসবলের মতো। এটা যার যার ওপর নির্ভর করে কে কোনটা নেবে। যারা টাইমিং করে, তারা কীভাবে তাদের শটগুলো ৪-৫ মিটার বা ৬ মিটার বা আরেকটু বাড়াতে পারে সেগুলোই শেখাচ্ছে…।’


গত পরশু ঢাকায় শেষ হওয়া অনুশীলন ক্যাম্পের পরবর্তী অংশ হবে সিলেটে আগামীকাল বুধবার থেকে। পাশাপাশি একই ভেন্যুতে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি সিরিজে থাকবেন জুলিয়ান উড। শিষ্যরা কতটুকু শিখতে পেরেছেন সেটা উড বুঝতে পারবেন নেদারল্যান্ডস সিরিজে। ক্রিকেটারদের দুর্বলতা বুঝে সেখানেও খানিকটা কাজ করার সুযোগ পাবেন উড।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল