হোম > খেলা

দেশকে শিরোপা উৎসর্গ করলেন রোহিত

স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। সেরা আট দলের টুর্নামেন্টের এই শিরোপা দেশের মানুষদের উৎসর্গ করেছেন ম্যান ইন ব্লুদের অধিনায়ক রোহিত শর্মা।

বরাবরের মতো সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতেও দেশের মানুষদের অকুণ্ঠ সমর্থন পেয়েছে ভারতীয় দল। যেটা মুগ্ধ করেছে রোহিতকে। তিনি বলেন, ‘দেশকে এই শিরোপা উৎসর্গ করছি। আমি জানি দেশের মানুষ কিভাবে আমাদের পাশে আছে, তারা কতটা আমাদের ভালো চায়। তাই এই শিরোপা গোটা দেশের মানুষের জন্য।’

রোহিত আরও বলেন, ‘কোনো দল টুর্নামেন্টের ফাইনাল জিতলে, বিশেষ করে দলটি যদি হয় ভারত, তাহলে তো টুর্নামেন্টজুড়ে আমাদের জন্য প্রবল সমর্থন থাকে। এমন একটি শিরোপা জিতলে খুব স্বাভাবিকভাবেই সবাই খুশি হয়। সবার মনে হয় যে দেশের জন্য কিছু করতে পেরেছি। সামনের দিনগুলোতেও দেশের জন্য এমন কিছু করার চেষ্টা চালিয়ে যাব।’

নিজেদের লক্ষ্য নিয়ে রোহিত বলেন, ‘আমরা যখন যেখানেই খেলি না কেন, সব সময় চেষ্টা থাকে ম্যাচ জেতার। কিভাবে জিতব সে পরিকল্পনা করা হয়। আমরা জেতার চেষ্টা করে যায়।’

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার