হোম > খেলা

ইউনাইটেড নিয়ে আমোরিমের ‘বড় লক্ষ্য’

স্পোর্টস ডেস্ক

স্পোর্টিং সিপি ছেড়ে ২০২৪ সালের নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন রুবেন আমোরিম। তার সঙ্গে ক্লাবটির চুক্তি আছে ২০২৭ সাল পর্যন্ত। যদিও ম্যানচেস্টারের ক্লাবটি ঘিরে এই পর্তুগিজ কোচের লক্ষ্য অনেক বড়। ২০ বছর ইউনাইটেডের কোচিং করাতে চান তিনি।

আমোরিমের অধীনে গত মৌসুমের অর্ধেকের বেশি সময় খেলেছে ইউনাইটেড। যদিও তার অধীনেও ভাগ্য বদলায়নি জায়ান্টদের। ইংলিশ প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র সাতটিতে। ১৫ নম্বরে থেকে সবশেষ লিগ মৌসুম শেষ করে ইউনাইটেড। প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর এতো নিচে থেকে কখনও মৌসুম শেষ করেনি তারা।

এর আগে সবশেষ ২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের কোচিংয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল ইউনাইটেড। অন্যদিকে ২০০৮ সালে সবশেষ উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে ইংল্যান্ডের শীর্ষ ক্লাবটি। আমোরিমের বিশ্বাস- আবারও স্বর্ণালী সময় ফিরবে ইউনাইটেডে।

এক সাক্ষাৎকারে আমোরিম বলেন, ‘আমি ২০ বছর ইউনাইটেডে থাকতে চাই। আমার লক্ষ্য এমনই। আমি বিশ্বাস করি এটা পারব। কিছু না কিছু তো হবেই। কোনো কোনো সময় ভাগ্য আমার হয়ে কথা বলবে। কোচ হিসেবে অনেক সময়ই ভাগ্য আমার হয়ে কথা বলেছে। আমি লক্ষ্য লম্বা সময় ইউনাইটেডে থাকতে চাই। আমি এটাও জানি যে ফলাফল এটা নির্ধারণ করবে। আমি নতুনকরে শুরুর জন্য প্রস্তুত।’

মেসিময় মাইলফলকের ম্যাচ!

মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

হালান্ডের জোড়া গোলে নরওয়ের বড় জয়

এমবাপ্পের রেকর্ডে ফ্রান্সের উড়ন্ত শুরু

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে শিরোপা মিশন শুরু আর্জেন্টিনার

টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি

এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো

বিশ্বকাপে ব্যক্তিগত জেট ব্যবহারে বিতর্কে ফিফা সভাপতি