হোম > খেলা

জিএসএলের জন্য প্রস্তুত রংপুর রাইডার্স

স্পোর্টস রিপোর্টার

গ্লোবাল সুপার লিগের শিরোপা হাতে উল্লাস রংপুরের। ছবি: সংগৃহীত

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরের চ্যাম্পিয়ন হিসেবে ফের এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে রংপুর রাইডার্স। সুযোগ পেয়ে নিজেদের গুছিয়ে নেওয়ার কাজটা বেশ ভালোভাবেই করছে দলটি। দেশি ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটাররা কারা খেলবেন সেটাও ঠিক করেছে দলটি।

নুরুল হাসান সোহান-সৌম্য সরকারদের পাশাপাশি বিদেশি ক্যাটাগরিতে পাঁচজনকে চুক্তিবদ্ধ করেছে দলটি। সেই তালিকায় আছেন কাইল মায়ার্স, আজমতউল্লাহ ওমরজাই, হারমিত সিং, তাবরাইজ শামসি, আকিফ জাভেদ। আরো একজন বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়ানোর চেষ্টা চালাচ্ছে রংপুর রাইডার্স।

আগামী ২ অথবা ৩ জুলাই গায়ানার উদ্দেশে উড়াল দেবে দলটি। আগামী মাসের শেষ সপ্তাহ থেকে ঢাকায় অনুশীলন শুরুর কথা রয়েছে তাদের। আগামী ১০ জুলাই থেকে শুরু হবে জিএসএলের দ্বিতীয় আসর।

এই টুর্নামেন্টে দলটির সহকারী কোচের ভূমিকায় থাকবেন মোহাম্মদ আশরাফুল। হেড কোচ হিসেবে মিকি আর্থারের পছন্দের কেউ থাকবেন বলে জানা গেছে। মূলত কাউন্টিতে ব্যস্ত থাকায় মিকি আর্থার দলের সঙ্গে না থাকতে পারলে তার পছন্দ অনুযায়ী কাউকে নেওয়া হবে বলে জানা গেছে।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার