হোম > খেলা

নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা সেমিনার

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

ক্রীড়াঙ্গনে নারীর অংশগ্রহণ দিনদিন বাড়লেও, তাদের সামাজিক সুরক্ষা চ্যালেঞ্জের মুখে। পরিবার সমাজ ও ক্রীড়া কাঠামোতে নানা বাধা ও ঝুঁকি নারীদের ক্রীড়া ক্যারিয়ারকে ব্যাহত করছে। এ সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে আজ মঙ্গলবার সাভারে বিকেএসপির অডিও ভিজুয়াল সেন্টারে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়-‘দেশের ক্রীড়াঙ্গনে নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা’ শীর্ষক একটি সেমিনার।

সেমিনারে উন্মুক্ত আলোচনায় সব বক্তাই সর্বক্ষেত্রে, সর্বসময়ে নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ এবং সব ফেডারেশনকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা শুধু একটি প্রাতিষ্ঠানিক বিষয় নয়- এটি একটি সামাজিক দায়।

সেমিনারে বিকেএসপির নারী খেলোয়াড়, সাবেক খেলোয়াড়, বিকেএসপি কলেজের শিক্ষিকা, নারী কোচসহ অন্যরাও উপস্থিত ছিলেন।

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!