হোম > খেলা

কিংসের টানা পাঁচ জয়

স্পোর্টস রিপোর্টার

বসুন্ধরা কিংস অ্যারেনায় লড়াই বলে কথা। স্বাগতিকরা দাপট তো দেখাবেই। বাস্তবে তেমনটাই হলো। আধিপত্য বিস্তার করে খেলে রাকিব হোসেনের গোলে জয় ছিনিয়ে নেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল বসুন্ধরা কিংস। কিন্তু তাতে যেন সন্তুষ্ট হতে পারছিল না বসুন্ধরা কিংস।

প্রতিপক্ষের রক্ষণভাগের ফুটবলার আর গোলরক্ষককে ফাঁকি দিয়ে ইনজুরি টাইমে জাল কাঁপিয়ে দেন দরিয়েলতন। তাতে জয়ের ব্যবধান বেড়ে যায় বসুন্ধরার। বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) আজ মোহামেডানকে ২-০ গোলে হারিয়েছে কিংস। এ জয়ে বসুন্ধরার অপরাজিত থাকার যাত্রা বেড়ে গেল আরো এক ধাপ। এ নিয়ে লিগের চলতি মৌসুমে কিংস পেল টানা পাঁচ জয়।

অথচ লিগ মৌসুম শুরু করেছিল বসুন্ধরা ড্র দিয়ে। পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে ১৬ পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করল তারা। দুইয়ে থাকা ফর্টিসের সংগ্রহ ১১ পয়েন্ট। হতাশা নিয়ে মাঠ ছাড়ার আগে আরো ধাক্কা খেয়েছে মোহামেডান। ইনজুরি টাইমে চতুর্থ মিনিটে লাল কার্ড দেখেছেন তাদের মিডফিল্ডার মোজাফফরভ মোজাফফর। অন্য ম্যাচে আরামবাগ ২-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। আর ফর্টিস ১-০ গোলে ধরাশায়ী করেছে রহমতগঞ্জকে।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার