হোম > খেলা

১৪ হাজারি ক্লাবে দ্রুততম কোহলি

স্পোর্টস ডেস্ক

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। চ্যাম্পিয়নস ট্রফিতে রোববার (২৩ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে এই কীর্তি গড়েন তিনি।

১৪ হাজার রানের ক্লাবে পৌঁছাতে কোহলির লাগল ২৮২ ইনিংস। আগের রেকর্ডটি ছিল শচিন টেন্ডুলকারের দখলে। ৩৫০ ইনিংস ব্যাট করে এই মাইলফলক স্পর্শ করেন সাবেক ক্রিকেটার। কোহলির রেকর্ডের দিনে তালিকার তিনে নেমে গেলেন কুমার সাঙ্গাকারা। ৪৭৮ ইনিংস ব্যাট করে ১৪ হাজারি রানের ক্লাবে পা রাখেন তিনি।

ভারতের হয়ে কোহলির সর্বোচ্চ ক্যাচ: ১৪ হাজারি রানের ক্লাবে পৌঁছানোর আগে আরও একটি রেকর্ড গড়েন কোহলি। একই ম্যাচে মোহাম্মদ আজহারউদ্দিনকে পেছনে ফেলে ওয়ানডেতে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার (উইকেটরক্ষক বাদে) রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি।

আজহারউদ্দিনের সমান ১৫৬ ক্যাচ নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামেন কোহলি। কুলদীপ যাদবের করা ৪৭তম ওভারে নাসিম শাহ’র ক্যাচ নেন। তাতেই পঞ্চাশ ওভারের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে এককভাবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার মালিক বনে গেছেন কোহলি।

কোহলির দুই রেকর্ডের ম্যাচে জয়ের পথে আছে ভারত। আগে ব্যাট করে ২৪১ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে এই রিপোর্ট লেখার সময় ভারতের সংগ্রহ ২ উইকেটে ১১৫ রান। কোহলি ৪১ ও শ্রেয়াশ আইয়ার ৫ রানে অপরাজিত আছেন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল