হোম > খেলা

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

টি-টোয়েন্টি সিরিজ

স্টাফ রিপোর্টার

ব্যাটিংয়ে ঝলক দেখান লিটন দাস, ছবি: বিসিবি

সিলেটে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। আজ ছিল নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করার মিশন। কিন্তু প্রকৃতির খামখেয়ালিতে নেদারল্যান্ডসকে ধ্বলধোলাই করা হলো না টাইগারদের। বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিটা থামেনি। উল্টো ঝুম বৃষ্টি শুরু হয়েছে। যে কারণে মাঠ পরিদর্শনে যাওয়ার আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন মাঠের আম্পায়াররা।

এশিয়া কাপের আগে ব্যাটিং প্রস্তুতির যথেষ্ট সুযোগ এসেছে লিটন দাসের দলের সামনে। একমাত্র সুযোগে ব্যাটিংয়ে নিজেদের সেরাটা দিয়ে খানিকটা ইতিবাচক প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নামা লিটন দাসের দলের সংগ্রহ ছিল নির্ধারিত ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান। তবে দুই দফা বৃষ্টির বাধায় বাংলাদেশের ইনিংস আর মাঠে না গড়ানোয় হয়নি ২০ ওভার খেলার সৌভাগ্য।

মাত্র ২২ বলে বাংলাদেশের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৫০ রান। আর ৪.১ ওভারের পর প্রথম দফায় নামা বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় স্কোরবোর্ডে বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ৬০ রান।

খেলা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে সাইফ হাসান ব্যক্তিগত ১২ রানে কাইল ক্লাইনের বলে বোল্ড হন। সঙ্গীর বিদায়ের পরও থামেনি লিটনের ব্যাটিংঝড়। তৃতীয় ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফেরার আগে ৪৬ বলে ৬ চার ও ৪ ছক্কায় তার ব্যাটে আসে ৭৩ রান।

শামীম পাটোয়ারী দুর্ভাগ্যের শিকার না হলে হয়তো খেলতে পারতেন বড় ইনিংস। কাইল ক্লেইনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে ১৯ বলে করেন ২১ রান। তার বিদায়ের পর সোহান ১১ বলে ২২ ও জাকের ১৩ বলে করেন ২০ রান। সোহানের ইনিংসে ছিল দুই ছক্কা ও জাকেরের ইনিংসে ছিল একটি করে চার ও ছক্কা।


সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ১৬৪/৪, ১৮.২ (লিটন ৭৩, সোহান ২২*, শামিম ২১, জাকের ২০*; ক্লেইন ৩/৫৩)। (ম্যাচ পরিত্যক্ত)

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা