হোম > খেলা

বার্সা-পিএসজির জয়ে ফেরার লড়াই

চ্যাম্পিয়নস লিগ

স্পোর্টস ডেস্ক

নিউক্যাসলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করেছিল বার্সেলোনা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই মুদ্রার উল্টো পিঠটা দেখে ফেলে কাতালানরা। ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাকর আসরে হার মেনেছে পিএসজির কাছে। পরের ম্যাচেই স্প্যানিশ লিগে সেভিয়ার কাছে হয়েছে বিধ্বস্ত। টানা দুই হারের পর অবশ্য জয়ের ধারায় ফিরেছে বার্সা। লা লিগায় হারিয়েছে তারা জিরোনাকে। পুরোনো কষ্ট ভুলে এবার চ্যাম্পিয়নস লিগে জয়ের ছন্দে ফেরার পালা কোচ হান্সি ফ্লিকের শিষ্যদের। আজ রাতে মাঠে নামছেন রবার্ট লেভানডোভস্কি-রাফিনহারা। লিগ পর্বে আজ তাদের প্রতিপক্ষ অলিম্পিয়াকোস। এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে দুদলের ম্যাচ শুরু হবে রাত ১০টা ৪৫ মিনিটে।

বার্সা এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে একটি জয় পেয়েছে অন্যটিতে মেনেছে হার। তবে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস এখনো জয়ের দেখাই পায়নি। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে প্রতিপক্ষ পাফোসের বিপক্ষে হোঁচট খেয়েছে। পরে দ্বিতীয় ম্যাচে আর্সেনালের মাঠে হয়েছে ধরাশায়ী। এবারের মৌসুমে প্রথম জয়ে চোখ রেখে বার্সার মুখোমুখি হতে যাচ্ছে অলিম্পিয়াকোস। যেটা গ্রিসের ক্লাবটির জন্য অগ্নি পরীক্ষা রীতিমতো।

অন্যদিকে পিএসজি যাচ্ছে বায়ার লেভারকুসেনের মাঠ সফরে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এখন রয়েছে দুর্দান্ত ফর্মে। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে টানা দুই জয় তুলে নিয়েছে কোচ লুইস এনরিকের শিষ্যরা। আটালান্টার পর হারিয়েছে বার্সেলোনাকে। কিন্তু ফরাসি লিগ ওয়ানে সবশেষ দুই ম্যাচে লিল ও স্ত্রাসবুর্গের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে প্যারিসের জায়ান্ট ক্লাবটি। এদিক থেকে জয়ের ফেরার মিশন পিএসজির জন্যও। তবে তাদের প্রতিপক্ষ লেভারকুসেনও কোনো অংশে কম যায় না। দুই ম্যাচ খেলেও জার্মান দলটিও এখনো হারের মুখে দেখেনি। দুটি ম্যাচেই খেয়েছে হোঁচট। ড্র করেছে কোপেনহেগেন আর পিএসভি আইন্দো হোভেনের সঙ্গে।

আর এদিকে আর্সেনাল আতিথ্য দিচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। ভিয়ারিয়ালের মুখোমুখি হতে যাচ্ছে কোপ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

নক-আউটে মেক্সিকো-যুক্তরাষ্ট্র, হাইতি-তুরস্কের বিদায়

রেকর্ডধারী সুকুরের ধারেকাছেও নেই গালারজা দ্রুততম গোল

খেলাধুলার সঙ্গে লেখাপড়া-সংস্কৃতি চর্চাতেও পারদর্শী হতে হবে : প্রধানমন্ত্রী

৬৫ হাজারের বেশি স্কুলের অংশগ্রহণে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট : মাহদী আমিন

মেসির ফাউল নিয়ে ফিফার কাছে আলজেরিয়ার অভিযোগ

অস্ট্রিয়া ম্যাচে নেই মন্তিয়েল, দুশ্চিন্তায় স্কালোনি

গ্রুপসেরা হওয়ার লক্ষ্য আনচেলত্তির

ঘুরে দাঁড়াতে মরিয়া কুরাসাও, সামনে ইকুয়েডর

বিশ্বমঞ্চে ব্রাজিলের গোলের রাজত্ব পুনরুদ্ধার

শত সমালোচনার জবাবে যা বলছেন রোনালদো