হোম > খেলা

রোকেয়া পদক পেলেন ঋতুপর্ণা

স্পোর্টস রিপোর্টার

দেশের নারী ফুটবলে অসামান্য অবদান রাখায় বেগম রোকেয়া পদক পেলেন ঋতুপর্ণা চাকমা। বাংলাদেশের জাতীয় দলের এই তারকা ফুটবলার পুরস্কারটি জিতেছেন ‘নারী জাগরণ (ক্রীড়া)’ বিভাগে। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে ঋতুপর্ণার হাতে এই পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নারী শিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর চার নারী পেলেন বেগম রোকেয়া পদক। তাদের মধ্যে ঋতুপর্ণা অন্যতম।

বাংলাদেশের মেয়েরা টানা দুবারের (২০২২ ও ২০২৪) সাফ চ্যাম্পিয়ন। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টিকিট কেটেছে এশিয়ান কাপের মূল পর্বেও। দেশের নারী ফুটবলের এই উত্তরণে অনন্য ভূমিকা রেখেছেন ‎রাঙামাটির কন্যা ঋতুপর্ণা। অসাধারণ এই অর্জনের পুরস্কার হিসেবে এর আগে প্রথমবারের মতো একুশে পদক জেতে জাতীয় নারী ফুটবল দল। তারই ধারাবাহিকতায় এবার ঋতুপর্ণা পেলেন রোকেয়া পদক।

গতকাল ছিল বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মবার্ষিকী। নারী শিক্ষা ও অধিকার আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়ার ৯৩তম মৃত্যুবার্ষিকীও ছিল একই দিনে। নানা আয়োজনে বিশেষ দিনটি পালন করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?

মাঝমাঠের শিল্পীর ‘দ্য লাস্ট হুইসেল’