হোম > খেলা

তৃতীয় রাউন্ডে জোকোভিচ-শিয়াটেক

স্পোর্টস ডেস্ক

জয় রথে ছুটে চলেছেন সাবেক নাম্বার ওয়ান নোভাক জোকোভিচ। দাপুটে জয়ে সার্বিয়ান এ সুপারস্টার পৌঁছে গেছেন উইম্বলডনের তৃতীয় রাউন্ডে। ব্রিটেনের ড্যান ইভান্সকে ৬-৩, ৬-২ ও ৬-০ গেমে হারিয়েছেন ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছোঁয়া জোকোভিচ।

মেয়েদের এককের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন ইগা শিয়াটেক। পোলিশ তারকা ৫-৭, ৬-২ ও ৬-১ গেমে ধরাশায়ী করেছেন যুক্তরাষ্ট্রের কেটি ম্যাকন্যালি।

জয়ের দেখা পেয়েছেন এলিনা সোভিতোলিনাও। ইউক্রেনের এ তারকা ৬-২ ও ৬-৪ গেমে ধরাশায়ী করেছেন বেলারুশের আলিয়াকসান্দ্রা সাসনোভিচকে। তৃতীয় রাউন্ডে রাদুকানুর সঙ্গী হতে পারেননি জেসমিন পাওলিনি। ইতালিয়ান এ তারকা ৬-৪, ৪-৬ ও ৪-৬ গেমে হার মেনেছেন রাশিয়ান খেলোয়াড় কামিলা রাখিমোভার কাছে।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই

জোড়া গোলে ইতিহাসের পাতায় সালাহ