হোম > খেলা

সৌম্যর ফেরার ইঙ্গিত দিলো রংপুর

স্পোর্টস ডেস্ক

ইনজুরির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে এখনও মাঠে নামতে পারেননি সৌম্য সরকার। অবশ্য সিলেট পর্ব শেষে এই অলরাউন্ডারের মাঠে ফেরার ইঙ্গিত দিয়েছে রংপুর রাইডার্স।

আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে সৌম্যর নেটে ব্যাটিং অনুশীলনের একটি ভিডিও পোস্ট করে রংপুর। সেখানে দেখা যায়, সাবলীলভাবেই ব্যাটিং করছেন বাঁহাতি ওপেনার। যদিও সৌম্যকে ঠিক কোন ম্যাচে পাওয়া যাবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি রংপুর।

ওই ভিডিও’র ক্যাপশনে রংপুর লিখেছে, ‘রংপুরের রঙে হয়েছেন গ্লোবাল চ্যাম্পিয়ন। অপেক্ষা ছিল বিপিএল মাতানোর। সৌম্য সরকার এখন ইনজুরির থাবা থেকে মুক্ত। পাগলা রাইডার্স, বিপিএলে সৌম্য ঝড় দেখার জন্য প্রস্তুত তো?’

সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজে আঙুলে চোট পান সৌম্য। এজন্য চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান। তাই বিপিএলের ঢাকা ও সিলেট পর্ব মিলিয়ে মোট সাত ম্যাচে মাঠে নামলেও সৌম্যকে পায়নি রংপুর। নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ১৭ জানুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং কিংসের বিপক্ষে খেলতে নামবে নুরুল হাসান সোহানের দল।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার