হোম > খেলা

ফের ছয় মেরে দল জেতালেন হেটমায়ার

স্পোর্টস ডেস্ক

আগের ম্যাচে শেষ বলে ছয় মেরে সিয়াটল অর্কাসকে জিতিয়েছিলেন শিমরন হেটমায়ার। শেষ বলে না হলেও ২৪ ঘণ্টার ব্যবধানে একই ঘটনার পুনরাবৃত্তি করলেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। তার ব্যাটিং ঝড়ে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে সিয়াটল।

আগে ব্যাট করে ২০২ রান জড়ো করে নাইট রাইডার্স। জবাবে শেষ ওভারে জয়ের জন্য ৫ রান দরকার ছিল সিয়াটলের। এমন সহজ সমীকরণকেও কঠিন করে তোলেছিল ফ্রাঞ্চাইজিটি। প্রথম ৪ বলে মাত্র ২ রান নেয় তারা। যদিও শেষ পর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়নি সিয়াটলকে। শ্যাডলি ভ্যানের করা পঞ্চম বলে ছয় মারেন হেটমায়ার। তাতেই এক বল হাতে রেখে জয় নিশ্চিত হয় তাদের।

৬৪ রানে অপরাজিত থাকেন হেটমায়ার।২৬ বলের ইনিংসে ৪ চারের পাশাপাশি ছয়টি ছয় হাঁকান এই মারকুটে ব্যাটার। জেতেন ম্যাচসেরার পুরস্কার। ৩৮ বলে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেন অ্যারন জোন্স। শায়ান জাহাঙ্গীরের ব্যাট থেকে আসে ৪৩ রান। ৩১ বল খেলেন এই ওপেনার।

এর আগে আন্দ্রে রাসেল, সাইফ বাদার ও রোভম্যান পাওয়েলের ব্যাটে চড়ে বড় পুঁজি পায় নাইট রাইডার্স। ৩৯ বল খেলা রাসেলের অবদান ৬৫ রান। ২১ বলে ৪৩ রান করেন পাওয়েল। সমান বলের মোকাবেলায় ৪১ রান এনে দেন সাইফ।

অপর ম্যাচে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে ১২ রানে হারিয়েছে ওয়াশিংটন ফ্রিডম। আগে ব্যাট করে স্কোরবোর্ডে ১৬৯ রান তোলে ওয়াশিংটন। লক্ষ্য তাড়ায় ১৫৭ রানে থামে ইউনিকর্নসের ইনিংস।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?