হোম > খেলা

নতুন মুখ সাকিব, নেই তাসকিন

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল

স্পোর্টস রিপোর্টার

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব। অন্যদিকে চোটের কারণে দলে নেই তাসকিন আহমেদ।

ইতোমধ্যে বাংলাদেশের হয়ে ২৮টি সাদা বলের ম্যাচ খেলেছেন সাকিব। এবার লম্বা দৈর্ঘ্যে অভিষেকের অপেক্ষায় এই তরুণ পেসার। সাকিব ছাড়াও পেস অ্যাটাকের বাকি সদস্যরা হলেন হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও নাহিদ রানা।

তাসকিনের মতো জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে নেই লিটন দাস। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসর খেলতে বিসিবির ছাড়পত্র পেয়েছেন তিনি। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সিরিজে ছিলেন না মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। জিম্বাবুয়ের বিপক্ষে দুজনকেই ফেরানো হয়েছে। ফিরেই নেতৃত্ব পেয়েছেন শান্ত।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে আগামী ২০ এপ্রিল। সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচ শুরু হবে ২৮ এপ্রিল। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?