হোম > খেলা

বেনজেমাদের হারিয়ে ফাইনালে রোনালদোর আল নাসর

সৌদি সুপার কাপ

স্পোর্টস ডেস্ক

মাঠে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু জ্বলে উঠতে পারলেন না। অনুজ্জ্বল থেকে এ পর্তুগিজ ফুটবল মহাতারকা পাননি গোলের দেখাও। তবে রোনালদোর ম্যাচে দ্যুতি ছড়িয়েছেন সাদিও মানে। তাতে করিম বেনজেমার আল ইত্তিহাদকে ২-১ গোলে হারিয়ে সৌদি সুপার কাপের ফাইনাল উঠে গেছে সিআর সেভেনের দল।


ম্যাচের দশ মিনিটের মাথায় আল নাসরকে এগিয়ে দেন সেনেগালের তারকা স্ট্রাইকার সাদিও। তবে আল ইত্তিহাদ সমতায় ফিরতে দেরি করেনি। ছয় মিনিটের মধ্যে স্কোর লেভেল করে ফেলেন স্টিভেন বার্জউইন।


তবে লড়াইয়ের ২৫ মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষককে মাড়ানোর অপরাধে সরাসরি লাল কার্ড দেখে সাদিও মানে মাঠ ছাড়েন। তাতে শক্তি হারিয়ে ফেলে রোনালদোর ক্লাব। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি ফরাসি ফরোয়ার্ড বেনজেমার দলটি। শেষে ম্যাচের বয়স এক ঘণ্টা পূর্ণ হওয়ার এক মিনিট বাদেই আল নাসরকে জয়সূচক গোলটি উপহার দেন জোয়াও ফেলিক্স।

২৮ বছর পর বিশ্বকাপে অস্ট্রিয়া, ইতিহাস গড়ার স্বপ্নে জর্ডান

নবাগত উজবেকিস্তানের সামনে কলম্বিয়া পরীক্ষা

সৌদির পতাকায় কালেমা, প্রোটোকল ভেঙে সম্মান দেখালো ফিফা

বই কিনলেই গোল, বিশ্বকাপে নতুন উন্মাদনা

বিশ্বকাপে প্রথম ৩০ মিনিট ‘অদৃশ্য’ ওয়ারজাবাল

বদলি ফুটবলার হিসেবে সভানবার্গের দ্রুততম গোলের রেকর্ড

নির্মম ট্র্যাজেডি পেরিয়ে আইভরি কোস্টের জয়ের নায়ক দিয়ালো

আর্জেন্টিনা ৩, আলজেরিয়া ০, স্কোরলাইন এমন কিছুই হচ্ছে!

প্রাচীরের নাম ভোজিনহা

পিতৃভূমির জালে আয়ারির গোল