হোম > খেলা

আল নাসরের বড় জয়

এএফসি চ্যাম্পিয়নস লিগ

স্পোর্টস ডেস্ক

মাঠে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। কোচ জর্জ জেসুস দলের প্রাণভোমরাকে রেখেছিলেন বিশ্রামে। তবুও পর্তুগিজের সুপারস্টারের অভাবটা বুঝতে দেয়নি আল নাসর। এএফসি চ্যাম্পিয়নস লিগে নিজেদের উদ্বোধনী ম্যাচে গোল উৎসব করেছে সৌদি আরবের জায়ান্ট ক্লাবটি। বুধবার রাতে তাজিকিস্তানের এফসি ইস্তিকললকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে আল নাসর। নিজেদের মাঠ আল আউয়াল পার্কে সৌদি ক্লাবটির হয়ে গোল করেন ভিন্ন পাঁচ ফুটবলার।

ম্যাচে গোলবন্যা শুরু করতে খুব বেশি সময় নেয়নি আল নাসর। ১৪ মিনিটের মাথায় আব্দুল রেহমান গারিবের গোলে ম্যাচের ডেডলক ভাঙে স্বাগতিকরা। মিনিট তিনেক পর চোখ ধাঁধানো ফিনিশিংয়ে গোল ব্যবধান ২-০তে নিয়ে যান অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। সে সুবাদে দুই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আল নাসর।

ম্যাচের ৫৯ মিনিটে আল নাসরকে তৃতীয় গোল উপহার দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়েসলি রিবেইরো। ৩-০ গোলে পিছিয়ে পড়ে সফরকারী ইস্তিকলল মূলত ম্যাচ থেকেই ছিটকে যায়। ম্যাচ শেষের বাঁশি বাজার এক মিনিট আগে কিংসলে কোম্যান ক্ষিপ্রগতির শটে ব্যবধান বাড়িয়ে দেন আরো এক ধাপ। ইনজুরি টাইমে (৯০+৩ মিনিটে) ইস্তিকললের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সাদিও মানে। সে সুবাদে ৫-০ গোলের দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

সৌদি সংবাদমাধ্যম বলছে, সিআর সেভেন স্টেডিয়ামেই ছিলেন। মাঠে না খেলে জিমে ব্যস্ত সময় কাটান। রোনালদো মাঠে না থাকায় অন্য সতীর্থরা নিজেদের মেলে ধরেছেন ঠিকঠাকই। সুযোগ কাজে লাগিয়েছেন তারা। তবে আগামীকাল শনিবার রাতে সৌদি প্রো লিগে আল রিয়াদের ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন রোনালদো।

ম্যাচ শেষে কোচ জর্জ জেসুস বলেন, ‘এটা শুধু ৫-০ জয়ের জন্য গুরুত্বপূর্ণ নয়। বরং ছয়জনের বেশি খেলোয়াড়কে সুযোগ দেওয়ার জন্যই স্পেশাল ম্যাচ। এ টুর্নামেন্ট থেকে বিকল্প ফুটবলার খুঁজে নেওয়াটা আমাদের লক্ষ্য।’

একনজরে ফল

আল নাসর ৫-০ ইস্তিকলল

শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের শুরু

ডারবানে প্রোটিয়াদের পেসারদের দাপট, অস্ট্রেলিয়া ১৮৭/৬

বিতর্ক পেছনে ফেলে মাঠে ফিরতে প্রস্তুত রোনালদো : কোচ পস্তেকগ্লু

গ্রানিত শাকার দুই কোটি টাকা জরিমানা

আরও ভালো হতে পারত- সাদমানের আক্ষেপ

বসুন্ধরা কিংস ও ফর্টিসের গোল উৎসব

আক্ষেপ নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে খেলবে বাংলাদেশ

আন্তর্জাতিক বিরতিতে চোটের ছোবলে রাফিনিয়া-হালান্ডরা

সাদ-সোহেলের নাইট ক্লাবে যাওয়া ঠিক হয়নি: জামাল