হোম > খেলা

ইয়ামাল-রাফিনহার রেকর্ড

স্পোর্টস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল’র দ্বিতীয় লেগে বেনফিকাকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে কাতালানরা। স্প্যানিশ জায়ান্টদের শেষ আটে উঠার দিনে রেকর্ড গড়েছেন লামিনে ইয়ামাল ও রাফিনহা।

অলিম্পিক লুইস কোম্পানিজে দ্বিতীয় লেগের ১১তম মিনিটে এগিয়ে যায় বার্সা। ইয়ামালের বাড়ানো বলে দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করেন রাফিনহা। ১৩তম মিনিটে নিকোলাস ওতামেন্দির কল্যাণে ম্যাচে ফেরে বেনফিকা।

যদিও বেশিক্ষণ সমতা ধরে রাখতে পারেনি পর্তুগিজ ক্লাবটি। ২৭ মিনিটে পিছিয়ে পড়ে সফরকারী দল। ডানদিক থেকে বেনফিকার এক খেলোয়াড়ের বাধা পেরিয়ে এগিয়ে যান ইয়ামাল। এরপর বক্সের সামান্য বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের কোনাকুনি শটে জালে বল জড়ান এই ফরওয়ার্ড।

এর মাধ্যমে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে গোল ও অ্যাসিস্টের কীর্তি গড়লেন ইয়ামাল। এদিন তার বয়স ছিল ১৭ বছর ২৪১ দিন। এতোদিন রেকর্ডটি ছিল ব্রিল এমবোলোর দখলে। ২০১৪ সালে এফসি বাসেলের হয়ে ১৭ বছর ২৬৩ দিন বয়সে গোল ও অ্যাসিস্টের রেকর্ড গড়েন তিনি।

৪২ মিনিটে সতীর্থ বালদের বাড়ানো বলে বার্সার হয়ে ম্যাচের তৃতীয় এবং নিজের শেষ গোলটি করেন রাফিনহা। এটা চলমান চ্যাম্পিয়নস লিগে তার ১১তম গোল। ব্রাজিলের হয়ে কোনো ফুটবলারই চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে এতোবেশি গোল করতে পারেননি। ১০ গোল করে আছে নেইমার, রিভালদোসহ পাঁচজনের নামের পাশে।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা