হোম > খেলা

সাকিব-সোহাগের কীর্তি ছুঁলেন মিরাজ

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের জার্সিতে সেঞ্চুরির সঙ্গে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি দুবার গড়েছেন সাকিব আল হাসান। তারকা অলরাউন্ডার প্রথমবার এই মাইলফলক স্পর্শ করেন ২০১১ সালের ১৭ ডিসেম্বর, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ১৪৪ রানের দারুণ এক ইনিংস খেলার সঙ্গে বল হাতে ৮২ রান খরচে শিকার করেন ৬ উইকেট।

পরে ২০১৪ সালের ৩ নভেম্বর খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংসেই সাকিব পান পাঁচ উইকেট (৫/৮০ ও ৫/৪৪)। সঙ্গে তার ব্যাট থেকে আসে ১৩৭ রানের দুর্বার এক ইনিংস।

মাঝে ২০১৩ সালের ৯ অক্টোবর চট্টগামে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০১* রানের হার না মানা দুরন্ত ইনিংস খেলেন সোহাগ গাজী। বল হাতে ৭৭ রান দিয়ে নেন ৬ উইকেট।

আজ চট্টগ্রাম টেস্টে তাদের এই অর্জনে ভাগ বসিয়েছেন মেহেদি হাসান মিরাজ। ১০৪ রানের দাপুটে ইনিংসের সঙ্গে ৩২ রান দিয়ে তুলে নিয়েছেন ফাইফার।



টেস্টে সেঞ্চুরির সঙ্গে পাঁচ উইকেট

ক্রিকেটার রান বোলিং ফিগার প্রতিপক্ষ ভেন্যু

সাকিব আল হাসান ১৪৪ ৬/৮২ পাকিস্তান মিরপুর

সোহাগ গাজী ১০১* ৬/৭৭ নিউজিল্যান্ড চট্টগ্রাম

সাকিব আল হাসান ১৩৭, ৫/৮০ ও ৫/৪৪ জিম্বাবুয়ে খুলনা

মেহেদি হাসান মিরাজ ১০৪, ৫/৩২ জিম্বাবুয়ে চট্টগ্রাম

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন