হোম > খেলা

খরুচে বোলিংয়ে শীর্ষে তাসকিন!

স্পোর্টস রিপোর্টার

বিকেএসপির ৪ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া মোহামেডানের বোলাররা দারুণ কিছু করতে পারেননি। আগে ব্যাটিংয়ে নেমে সাদা-কালোদের বিপক্ষে ৫ উইকেটে ৩৩৬ রান সংগ্রহ করে গাজী। দলটির অধিনায়ক এনামুল হক বিজয়ের ব্যাটে আসে ১৪৯ রান। মোহামেডানের হয়ে তিন উইকেট নেওয়া তাসকিন আহমেদের খরচ রেকর্ড ১০৭ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রান খরচের রেকর্ডই এটি।

আজ বিকেএসপিতে গাজী গ্রুপের তিন ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরালেও তাসকিনের খরচ ছিল ১০৭ রান। এটাই এখন লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল পেসার শাহাদাত হোসেন দখলে। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে প্রোটিয়া ‘এ’ দলের বিপক্ষে ১০৪ রান খরচ করেন তিনি। গত বছর আবাহনীর বিপক্ষে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির হয়ে ইকবাল হোসেন খরচ করেন ১০৪ রান। এতোদিন এ দুইটাই ছিল রেকর্ড। এবার এই তালিকায় নাম তুললেন তাসকিন।

তাসকিনের এমন খরুচে বোলিংয়ের দিনে ক্যারিয়ারের ৪৮তম সেঞ্চুরির দেখা পেয়েছেন এনামুল হক বিজয়। ১৪৩ বলে ১৪৯ রানের ইনিংস খেলেছেন তিনি।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?