হোম > খেলা

মেসিহীন মিয়ামিকে নিয়ে অরলান্ডোর ‘ছেলেখেলা’

স্পোর্টস ডেস্ক

চোট পাওয়ায় লিওনেল মেসিকে ছাড়া মেজর লিগ সকারে (এমএলএস) অরলান্ডো সিটির বিপক্ষে মাঠে নামে ইন্টার মিয়ামি। দলের সেরা তারকা ছাড়া খেলতে নামা ফ্লোরিডার ক্লাবটিকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে অরলান্ডো। মিয়ামিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

এই ম্যাচের পর আরো একবার প্রমাণ হলো মেসিকে ছাড়া কতটা অসহায় মিয়ামি। লিগস কাপে গত ৩ আগস্ট নেকাক্সার বিপক্ষে ম্যাচে চোট পেয়ে ১১তম মিনিটে মাঠ ছাড়েন আর্জেন্টিনার অধিনায়ক। তাকে ছাড়া খেলতে নেমে লিগস কাপের ম্যাচে পুমাসের বিপক্ষে জয় তুলে নেয় মিয়ামি। যদিও অরলান্ডোর বিপক্ষে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বীতাও গড়তে পারল না হ্যাভিয়ের মাশচেরানোর শিষ্যরা।

ইন্টার অ্যান্ড কোম্পানি স্টেডিয়ামে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে অরলান্ডোর সঙ্গে পেরে উঠেনি মিয়ামি। ১-১ সমতায় প্রথমার্ধের খেলা শেষ করে দুই দল। কিন্তু বিরতির পর অরলান্ডোর তোপ সামাল দিতে পারেনি সফরকারীরা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটে লুইস মুরিয়েলের গোলে লিড নেয় অরলান্ডো। ৩ মিনিট পর মিয়ামিকে ম্যাচে ফেরান ইয়ানিক ব্রাইট। প্রথমার্ধের আর কোনো হয়নি। বিরতি থেকে ফেরার ৫ মিনিট পর ফের অললান্ডোকে এগিয়ে নেন মুরিয়েল।

৫৮ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন মার্টিন ওজেদা। নির্ধারিত সময়ের ২ মিনিট আগে মিয়ামির জালে শেষ পেরেক ঠুঁকে দেন মার্কো পাসালিচ।

ভিনি দ্য জিনিয়াস!

আজতেকার গালিচায় ‘মেমোর শেষ প্রহর’

পয়েন্ট ভাগাভাগিতে নকআউটে জাপান-সুইডেন

ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে আইভরি কোস্ট

জার্মানিকে হারিয়ে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে ইকুয়েডর

টিভির পর্দায় স্পেন ও বেলজিয়ামের বিশ্বকাপ ম্যাচসহ আরও যত খেলা

বিসিবির আর্থিক সহায়তা বন্ধ করতে আইসিসির কাছে বুলবুলের চিঠি

‘বিশ্বাস ছিল আমি জ্বলে উঠব’

ভারতের কাছে নারী দলের হার

জিম্বাবুয়ে সফরে পূর্ণ শক্তির বাংলাদেশ ওয়ানডে দল