হোম > খেলা

বিসিবি নির্বাচনে বাধা নেই

চেম্বার আদালতের স্থগিতাদেশ

স্পোর্টস রিপোর্টার

কাউন্সিলর-সংক্রান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দেওয়া চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল, সেটি আগামী ৫ অক্টোবর পর্যন্ত বহাল থাকছে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব আজ রোববার এ আদেশ দেন।

তবে এর মাঝে বিসিবি নির্বাচন হওয়ার ব্যাপারে আপাতত কোনো বাধা নেই বলে জানান ক্রিকেট বোর্ডের আইনজীবী মাহিন এম রহমান। গত ১৮ সেপ্টেম্বর কাউন্সিলর মনোনয়নের নতুন ফরম যথাযথভাবে পূরণ করে জমা দেওয়ার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং বিভাগীয়/জেলা ক্রীড়া সংস্থা বরাবর চিঠি দেন বিসিবি সভাপতি। এ চিঠির বৈধতা নিয়ে করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুলসহ আদেশ দেন।

বিসিবির সভাপতির চিঠির কার্যকারিতা সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গত ২২ সেপ্টেম্বর আপিল বিভাগে আবেদন করে। চেম্বার আদালতের আদেশে বলা হয়, শুনানি ২৮ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হলো এবং সে সময় পর্যন্ত স্থগিত করা হলো।

এর ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের চেম্বার আদালতের গতকাল কার্যতালিকায় শুনানি হয়েছে। আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন হবে। এ নির্বাচনে ১৯২ কাউন্সিলরের ভোটে ২৫ জন পরিচালক নির্বাচিত হবেন। এরপর পরিচালকদের ভোটে সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হবেন।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার