হোম > খেলা

ভারতের বিপক্ষে জিততে চান হামজা

স্টাফ রিপোর্টার

শেফিল্ড ইউনাইটেডের তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বলেছেন, ভারতের বিপক্ষে জিততে চাই। সোমবার দুপুরে সিলেটের ওসমানী বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের একথা বলেন।

বেলা ১১টা ৪০ মিনিটে সিলেটের ওসমানী বিমানবন্দরে পৌঁছান হামজা। বিমানবন্দরে সাংবাদিকদের শেফিল্ড ইউনাইটেডের এই তারকা ফুটবলার বলেন, ‘এখানে আসতে পেরে রোমাঞ্চ অনুভব করছি। বাংলাদেশের সঙ্গে আমার বড় স্বপ্ন আছে। ইনশাআল্লাহ, আমরা জিতে পরবর্তী পর্বে যেতে পারব।’

হামজার মা বাংলাদেশি, বাবা গ্রানাডিয়ান। এই গত বছরের আগস্টে বাংলাদেশি পাসপোর্ট বুঝে পান হামজা। ডিসেম্বরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার ছাড়পত্র পান। এরপর থেকেই বাংলাদেশের হয়ে তার মাঠে নামার অপেক্ষায় আছেন ভক্তরা। এবার ঢাকায় পৌঁছে অপেক্ষাটা কমিয়ে দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংল্যান্ড প্রবাসী হামজা।

এশিয়ান কাপ বাছাই পর্বে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। আসন্ন ম্যাচটিতে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার কথা রয়েছে হামজার। তাতেই ইংলিশ লিগের প্রথম ফুটবলার হিসেবে দক্ষিণ এশিয়ার ফুটবলে খেলার রেকর্ড গড়বেন হামজা।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার