হোম > খেলা

নিউইয়র্ককে জয়ে ফেরালেন বোল্ট

স্পোর্টস ডেস্ক

মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) চলমান আসরটা খুবই খারাপ যাচ্ছে এমআই নিউইয়র্কের। প্রথম ৭ ম্যাচের মধ্যে মাত্র একটাতে জিতেছে ফ্রাঞ্চাইজটি। তাদের একমাত্র জয়টা ছিল গত ১৯ জুন সিয়াটল অর্কাসের বিপক্ষে। এরপর টানা ৪ ম্যাচ হারে তারা। অবশেষে এলএ নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে জয়ে ফিরল নিউইয়র্ক। তাদের এই জয়ের নায়ক ট্রেন্ট বোল্ট।

সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্কে আগে ব্যাট করতে নেমে ১৫৪ রানে থামে নাইট রাইডার্স। মূলত বোল্টের দারুণ বোলিংয়ের কারণেই নিউইয়র্ককে চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে পারেনি ফ্রাঞ্চাইজিটি। তাদের হয়ে ৮৬ রান করেন শেরফানে রাদারফোর্ড। ৪৪ বলে ৫ চারের পাশাপাশি ছয়টি ছয় মারেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। নাইট রাইডার্সের হয়ে আর কোনো ব্যাটার ২০ এর কোটায় যেতে পারেননি। আন্দ্রে রাসেল ১৫, আন্দ্রে ফ্লেচার ১১ ও ম্যাথু থম্প করেন ১০ রান। নিউইয়র্কের হয়ে ১৭ রানে ৪ উইকেট নেন বোল্ট।

জবাবে নিকোলাস পুরান ও মোনাঙ্ক প্যাটেলের ফিফটিতে ১৩ বল হাতে রেখে অনায়াসে জয় তুলে নেয় নিউইয়র্ক। ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন পুরান। ৫৬ রান এনে দেন প্যাটেল। নিউইয়র্কের পতন হওয়া উইকেট দুটি ভাগাভাগি করে নেন সুনিল নারিন ও রাসেল।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল