হোম > খেলা

বিকেএসপি কাপ হকিতে বিকেএসপি লাল চ্যাম্পিয়ন

আতিকুর রহমান নগরী

বিকেএসপি আয়োজিত তারুণ্যের উৎসব বিকেএসপি কাপ হকি ( অ-১৯ )প্রতিযোগিতা-২০২৫ এ বিকেএসপি লাল দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিকেএসপি লাল টাইব্রেকারে ৩-০ গোলের ব্যবধানে বিকেএসপি সবুজ দলকে পরাজিত করে।

নির্ধারিত সময়ে বিকেএসপি’র দুই দলের মধ্যকার খেলা ২-২ গোলে অমিমাংসীত ছিল। বিকেএসপি সবুজ দলের তাওসান হোসেন সারার ১৩ গোল করে সর্বোচ্চ গোলদাতা এবং ফাইনালে শ্যুটআউটে ৩ গোল ঠেকিয়ে বিকেএসপি লাল দলের রায়হানুল ইসলাম সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করে।

টুর্নামেন্টের প্রথম সেমিতে বিকেএসপি লাল ময়মনসিংহকে এবং দ্বিতীয় সেমিতে বিকেএসপি সবুজ দিনাজপুরকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ন হয়। তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচে ময়মনসিংহ দল দিনাজপুরকে পরাজিত করে। মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম ফাইনাল খেলাটি উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য গত ২৯ অক্টোবর টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়। বিকেএসপির ২টি দল সহ ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও দিনাজপুর হকি দল ৬দিন ব্যাপি অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!