হোম > খেলা

ফিট নেইমারকেই চান আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপে সহজ গ্রুপেই খেলবে ব্রাজিল। ‘সি’ গ্রুপে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা প্রতিদ্বন্দ্বিতা করবে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপের ড্র হতেই ব্রাজিলের বিশ্বকাপ মিশন নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশ্বমঞ্চে দলের প্রত্যাশার সঙ্গে উঠে এসেছে নেইমার জুনিয়রের বিশ্বকাপে খেলার সম্ভাবনার প্রসঙ্গও।

সবশেষ ম্যাচে হ্যাটট্রিক করলেও ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নিজের পুরোনো কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন, ফিট থাকতে হবে এ সুপারস্টারকে, ‘যদি নেইমার স্কোয়াডে থাকা প্রাপ্য হয়, যদি সে অন্যদের চেয়ে (শারীরিকভাবে) ভালো অবস্থায় থাকে, তবেই সে বিশ্বকাপে খেলবে। তবে আমি কারো কাছে ঋণী নই। যদি আমরা নেইমারকে নিয়ে কথা বলি, একইভাবে অন্য ফুটবলারদের নিয়েও বলতে হবে। আমাদের নেইমারসহ এবং নেইমারবিহীন ব্রাজিলের কল্পনা করতে হবে। একইভাবে অন্য কোনো ফুটবলারকে নিয়ে কিংবা তাকে ছাড়াই। মার্চে ফিফা সূচি পর আমরা চূড়ান্ত তালিকা প্রস্তুত করব।’

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ