হোম > খেলা

আফগানিস্তানের বিপক্ষেও খেলবেন না লিটন

স্পোর্টস ডেস্ক

লিটন দাস

এশিয়া কাপের সুপার ফোরে দুটি ম্যাচ খেলেননি লিটন দাস। প্রথমবার ছিটকে যান ভারত ম্যাচে। পরে পাকিস্তান ম্যাচেও ছিলেন দর্শক হয়ে। বাংলাদেশের টি- টোয়েন্টি দলের নিয়মিত এই ক্যাপ্টেন মিস করতে যাচ্ছেন আরও ম্যাচ। ২ অক্টোবর থেকে মাঠে গড়াতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলবেন না লিটন।

পিঠের চোট এখনো লিটনকে জ্বালিয়ে মারছে। এ কারণে তাকে বিশ্রামেই থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এজন্য আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা থেকে বাদ দেওয়া হয়েছে লিটনকে।

আফগান সিরিজের তিনটি টি-টোয়েন্টিতেই বাংলাদেশ টিমকে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক। লিটনের অনুপস্থিতিতে জাকের আলী এর আগে এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের শেষ দুটো ম্যাচে নেতৃত্বে ছিলেন।

লিটন না খেলায় এই সিরিজে বাংলাদেশের ব্যাটিং শক্তি কমে যাবে অনেকটা। কেননা সম্প্রতি ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন লিটন।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার