হোম > খেলা

'বড় হয়ে গেছি, ঈদ সালামি আর পাই না'

স্পোর্টস রিপোর্টার

ঈদের কয়েকটি আনন্দের মধ্যে উল্লেখযোগ্য হলো বড়দের কাছ থেকে সালামি পাওয়া। এখন এই আনন্দ থেকে বঞ্চিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটার নাঈম শেখ। জানালেন, বড় হয়ে যাওয়ায় এখন আর তাকে কেউ ঈদ সালামি দেয় না।

নাঈম বলেন, 'আগে যে ঈদটা করছি ছোটবেলায়, চাঁদ রাত, তারপর ঈদের দিনের যে সালামি, এই জিনিসগুলো মিস করি। এখন কেমন যেন মনে হচ্ছে বড় হয়ে গেছি। এখন সালামি দিতে হয়। কোনো ওয়ে নেই যে আমাকে কেউ সালামি দিবে। ওই জিনিসটা আর নেই। মনে হচ্ছে বড় হয়ে গেছি।'

ঈদে ম্যাচিং করে পাঞ্জাবি পরা নিয়ে বাঁহাতি ব্যাটার বলেন, 'অনেক আগে থেকেই আমরা ফেমিলির সবাই ম্যাচিং করে পাঞ্জাবি পরার চেষ্টা করি। এবারও হয়তো পরতে পারি আবার নাও পারি। নট সিউর। এটা আসলে ভালো লাগা থেকে। অনেক আগে সোস্যাল মিডিয়াতে দেখতাম সুপারস্টাররা বাবা, ছেলে সবাই একই পাঞ্জাবি পরে৷ ওই সেম ওয়েতেই পরতাম।'

বিয়ের পর প্রথম ঈদ হওয়ায় আলাদা অনুভূতি কাজ করছে নাঈমের মনে, 'আগে সিঙ্গেল ছিলাম, এখন ম্যারিড, ওয়াইফ আছে। তাই ডেফিনিটলি এটা স্পেশাল ঈদ।'

বাংলাদেশ অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতোই : শুকরি কনরাড

কাইয়ার সেঞ্চুরি-মিস, অপেক্ষায় টেলর

ড্রয়ে শেষ পাকিস্তান-শ্রীলঙ্কা লড়াই

অভিষেকেই ছয় উইকেট নিয়ে ইতিহাস গড়লেন বিয়ার্ডম্যান

জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের প্রথম জয়

ভারতকে ধসিয়ে রেকর্ড গড়ে জিতল নিউজিল্যান্ড

এনসিএল দ্বিতীয় একাদশের চ্যাম্পিয়ন ঢাকা

স্যান্ডপেপারগেট কাণ্ডে খাজার দাবিকে মিথ্যা বললেন কামিন্স

বর্ষসেরার লড়াইয়ে মেসির সামনে ১৭ বছরের সুলিভান

ফ্রান্সকে হারিয়ে চমক দেখাল ইতালি