হোম > খেলা

জুভেন্টাসের বিপক্ষে খেলবেন এমবাপ্পে?

স্পোর্টস ডেস্ক

অসুস্থতার কারণে চলমান ক্লাব বিশ্বকাপে এখন পর্যন্ত মাঠে নামতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তাকে ছাড়াই শেষ ষোলতে পা রেখেছে লস ব্লাঙ্কোসরা। শেষ আটে উঠার লড়াইয়ে আগামী মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ সময় রাত একটায় জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। আসন্ন ম্যাচে এমবাপ্পের খেলার সম্ভাবনা বেশি।

জ্বরের কারণে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আল হিলালের বিপক্ষে খেলতে পারেননি এমবাপ্পে। এরপর পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। ফরাসি তারকার অনুপস্থিতিতে পাচুকা ও আরবি সালজবুর্গকে হারিয়েছে রিয়াল। ‘এইচ’ গ্রুপের সেরা হয়ে নকআউটে পা রাখে মাদ্রিদের ক্লাবটি।

জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের আগে এমবাপ্পেকে নিয়ে আশার কথা শুনিয়েছেন রিয়ালের প্রধান কোচ জাবি আলোনসো। নিশ্চিত না করলেও রাউন্ড অব সিক্সটিনে তারকা ফরওয়ার্ডকে যে খেলাবেন সে ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি। সেই সঙ্গে আক্রমণভাগ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন বায়ার লেভারকুজেনের সাবেক এই কোচ।

জুভেন্টাসের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আলোনসো বলেন, ‘আমাদের অবশ্যই এমবাপ্পেকে দরকার। ভিনিসিয়াস আরও ভালোভাবে শুরু করতে পারে। এমবাপ্পে প্রত্যাবর্তনের আরও কাছে অবস্থান করছে। তাদের দুইজনই অসাধারণ ব্যক্তিগত গুণাবলীর অধিকারী। কিন্তু মাঠে তাদের মিলিত হয়ে খেলতে হবে।’

প্রতিবেদনে এমএস জানিয়েছে, গত শুক্রবার (২৭ জুন) পাম বিচে রিয়ালের দলীয় অনুশীলনে উপস্থিত ছিলেন এমবাপ্পে। অনুশীলনে বেশ প্রাণ চঞ্চল দেখা গেছে বিশ্বকাপ জয়ী ফুটবলারকে। জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামার আগে আরও তিনটি অনুশীলন সেশন পাবেন এমবাপ্পে।

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের