হোম > খেলা

ইউনাইটেডের জালে নিউক্যাসলের গোল উৎসব

ইংলিশ প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক

দু:সময় যেন কাটছেই না ম্যানচেস্টার ইউনাইটেডের। ছন্নছাড়া পারফরম্যান্সে কারণে জিততেই ভুলে যাচ্ছে রুবেন আমোরিমের শিষ্যরা। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের সবশেষ ম্যাচে রোববার (১৩ এপ্রিল) দিবাগত রাতে নিউক্যাসলের কাছে ৪-১ গোলের বড় ব্যবধান হেরেছে ইংল্যান্ডের সফলতম ক্লাবটি।

সেন্ট জেমস পার্কে ১-১ সমতায় থেকে প্রথমার্ধ শেষ করে দুই দল। নিজেদের চেনা আঙিনায় ম্যাচের ২৪তম মিনিটে সান্দ্রো টোনালির গোলে এগিয়ে যায় নিউক্যাসল। ১৩ মিনিট পর ইউনাইটেডকে ম্যাচে ফেরান আলেসান্দ্রো গার্নাচো। দ্বিতীয়ার্ধে সফরকারীদের চেপে ধেরে নিউক্যাসল। এই অর্ধে তিনবার জালের দেখা পায় তারা। জোড়া গোল করেন হার্ভি বার্নস৷ ৪৯ এবং ৬৪ মিনিটে স্কোরশিটে নাম লিখান তিনি। ৭৭ মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন ব্রুনো গিমারেস।

এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে লিগে টানা চার ম্যাচ জয়হীন থাকল ইউনাইটেড। লিগে নটিংহাম ফরেস্টের কাছে হারার পর ম্যানসিটির সঙ্গে ড্র করেছিল তারা। এরপর উয়েফা ইউরোপা লিগে লিও'র সঙ্গে ড্র করে। সবশেষ লিগ ম্যাচে ইউনাইটেডকে হারিয়ে সেরা চারে উঠেছে নিউক্যাসল। ৩১ ম্যাচে তাদের সংগ্রহ ৫৬ পয়েন্ট। ইউনাইটেডের অবস্থান ১৪ নম্বরে। রেড ডেভিলদের সংগ্রহ ৩৮ পয়েন্ট।

ঢাকা টেস্ট যেন নিজেদের প্রমাণের পরীক্ষা

মাওকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ক্ষমা চাইলেন এমবাপ্পে

আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করবে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

অভিষেকের রেকর্ড সেঞ্চুরিতে উড়ে গেল নিউজিল্যান্ড

মাদুশাঙ্কার ক্যারিয়ারসেরা বোলিংয়ে ফাইনালে শ্রীলঙ্কা

সাফে এক টিকিটে দুই ম্যাচ, মূল্য এক হাজার টাকা

পাঁচে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করতে চায় উইন্ডিজ

অনুশীলনে মুশফিকের চোট

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত

ব্যালন ডি’অরের ১৩ পুরস্কার, কার হাতে কোন সম্মাননা