হোম > খেলা

বন্ধুকে পেটানোর অভিযোগে তাসকিনের বিরুদ্ধে জিডি

স্পোর্টস রিপোর্টার

ফোন কলে বন্ধু সিফাতুর রহমান সৌরভকে নিজ বাসায় ডেকে মারধরের অভিযোগ উঠেছে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে। গতকাল রাতে মিরপুর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী। থানা সূত্রে জানা গেছে, সৌরভের সঙ্গে তাসকিনের বন্ধুত্বের সম্পর্ক ছিল।

সাধারণ ডায়েরিতে তাসকিন আহমেদের বিরুদ্ধে অভিযোগে জানানো হয়, আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে ভুক্তভোগীকে ফোন কলের মাধ্যমে ডেকে কিল-ঘুষি দিয়ে গুরুতর জখম করা হয়েছে। পরবর্তীতে ফোন দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও হুমিক দেওয়া হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, তাসকিনের বিরুদ্ধে থাকা এই অভিযোগ সত্য। তবে আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য দিতে রাজি হননি থানার দায়িত্বশীল কোন কর্মকর্তা। এছাড়া অভিযোগের ব্যাপারে তাসকিন আহমেদ ও তার বাবা আব্দুর রশিদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে কোন সাড়া পাওয়া যায়নি।

পরে গণমাধ্যমকে তাসকিন আহমেদ বলেন, ‘ঘটনাটায় আমি ছিলামই না। আমি কিন্তু মারি নাই। ঘটনাটা আমার এক বন্ধুর সঙ্গে। ওরা আমার নামে ইন্টারভিউ দিছে, কারণ ওই বন্ধুর ব্যাকআপ হিসেবে থানায় ফোন দিছিলাম। উল্টো আমার নামেই জিডি করেছে।’

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার