হোম > খেলা

অপেক্ষা ফুরাল আলকারাজের

স্পোর্টস ডেস্ক

গ্র্যান্ড স্লামে নিজের আধিপত্য দেখালেও কোনোভাবেই যেন সিনসিনাটি ওপেন জেতা হচ্ছিল না কার্লোস আলকারাজের। অবশেষে অপেক্ষা ফুরাল এই স্প্যানিশ টেনিস তারকার।

নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল, অ্যান্ডি মারে, রজার ফেদেরারদের পর টেনিস কোর্টে লম্বা রেসের ঘোড়া মনে করা হয় কার্লোস আলকারাজকে। ইতোমধ্যে নিজের স্বামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। ৪ গ্র্যান্ড স্লামের তিনটিতেই শিরোপা উঁচিয়ে ধরেছেন ২২ বছর বয়সী আলকারাজ। গ্র্যান্ড স্লামের দাপট টেনে নিতে পারছিলেন না সিনসিনাটি ওপেনে।

এর আগে সবশেষ ২০২৩ সালের ফাইনালে জকোভিচের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় আলকারাজের। তবে এবার আর তেমন কিছুর পুনরাবৃত্তি হলো না। সিনসিনাটি ওপেনে ব্যতিক্রমী চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছেন আলকারাজ।

অসুস্থ থাকার পরও আলকারাজের সঙ্গে সিনসিনাটি ওপেনের ফাইনালে নামেন ইয়ানিক সিনার। কিন্তু বেশিক্ষণ খেলা চালিয়ে যেতে পারেননি এই ইতালিয়ান তারকা। শুরু থেকেই একচেটিয়া লড়াই হচ্ছিল আলকারাজ ও সিনারের মধ্যে। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ায় হাত মিলিয়ে কোর্ট ছাড়েন শীর্ষ বাছাই সিনার। সে সময় ৫-০ ব্যবধানে পিছিয়ে ছিলেন তিনি।

চ্যাম্পিয়ন হওয়ার পর আলকারাজ বলেন, ‘আমি সিনারের দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করছি সে কয়েক দিনের মধ্যেই সেরে উঠবে। ট্রফি জিততে পেরে আমি সত্যিই অনেক খুশি। ২০২৩ সালের ফাইনালে উঠেও ট্রফি জিততে পারিনি। তাই ট্রফিটা আমার খুবই দরকার ছিল।’

আবুধাবি টেস্টে ‘সময় নষ্ট’ করে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার

বিগ ব্যাশে রিশাদকে ধরে রাখল হোবার্ট

‘পেলের সামনে মেসিও নগণ্য’

লাজি সেল্টিক ফিলিস্তিনের স্বপ্ন ও সংহতির প্রতীক

হোয়াইটওয়াশে চোখ ড্যারেন স্যামির

বাংলাদেশের সামনে তিনে ওঠার সুযোগ

ভিনির নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ মরিনিও

মিলান ডার্বিসহ সাত ম্যাচে নেই লাউতারো

হোয়াইটওয়াশ হয়েও প্রাপ্তি দেখছেন জ্যোতি

ছোট পর্দায় ইউরোপা লিগের যত ম্যাচ