হোম > খেলা

এবারের মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৬ অক্টোবর

স্পোর্টস ডেস্ক

এবারের মৌসুমে প্রথম ক্লাসিকো মাঠে গড়াবে আগামী ২৬ অক্টোবর। লা লিগার ম্যাচে প্রথম লেগে বার্সেলোনা মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ ফুটবলের দুই পরাশক্তির লড়াই হবে মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।

রিয়ালের কোচ হওয়ার পর জাবি আলোনসোর প্রথম এল ক্লাসিকো এটি। আর বার্সা কোচ ফ্লিকের পঞ্চম এল ক্লাসিকো। এ ম্যাচ জিততে পারলে কোচ হিসেবে নিজের প্রথম পাঁচ ক্লাসিকোতে জেতা পেপ গার্দিওলার কীর্তি ছুঁয়ে ফেলবেন ফ্লিক। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে দুই জায়ান্টের মাঠের লড়াই।

গত মৌসুমে চার ক্লাসিকোতেই জয় পেয়েছিল বার্সেলোনা। ধ্রুপদী দ্বৈরথের ইতিহাসে শুধু দ্বিতীয়বারের মতো রিয়ালকে চার ম‍্যাচের সবকটিতে হারিয়েছে কাতালান ক্লাবটি।

ছয় ম্যাচ খেলে ১৮ পয়েন্টের পুঁজি নিয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে রয়েছে দুর্দান্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপ্পের রিয়াল। এক ম্যাচ কম খেলে বার্সা ১৩ পয়েন্টের সংগ্রহ নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচে বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হটিয়ে টেস্টের সিংহাসনে দক্ষিণ আফ্রিকা

কেইনের পেনাল্টি মিসে ড্র হলো ডার ক্লাসিকো

ইয়ামাল–রাফিনিয়ার জোড়ায় শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সার

এল ক্লাসিকো চলাকালে মিলিতাওয়ের বাড়িতে চুরি, বিরাট অংকের ক্ষতি

ব্যাটিংয়ে আত্মহত্যা, বোলিংয়ে আত্মসমর্পণ, ফিল্ডিংয়ে ফাজলামো

ছোট পর্দায় নিউজিল্যান্ড-ভারত ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

চীনের বাজার হারানোর ভয়ে নতজানু লা লিগা ও রিয়াল

দুই ম্যানচেস্টারের হারের রাতে ব্রাইটনের চমক

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের