হোম > খেলা

রোমাঞ্চকর ম্যাচ জিতে সেমিফাইনালে পিএসজি

স্পোর্টস ডেস্ক

দাপুটে পারফরম্যান্সের ছন্দটা ধরে রাখল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত খেললো ফরাসি চ্যাম্পিয়নরা। বুন্দেসলিগার শিরোপাধারী বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়েছে চ্যাম্পিয়নস লিগ জয়ীরা।

দারুণ এ জয়ে ক্লাব ফুটবলের বৈশ্বিক আসরের সেমিফাইনালের টিকিট কেটেছে পিএসজি। ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। কিন্তু পরের মিনিটে ম্যাচের ডেডলক ভেঙ্গে দেয় পিএসজি।

দেসিরে দুয়ের গোলে এগিয়ে যায় ফ্রান্সের ক্লাবটি। পরে ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে পিএসজির জয়ের ব্যবধান দ্বিগুণ করেন ওসমান দেম্বেলে।

রোমাঞ্চকর ম্যাচের শেষ ৮ মিনিট ৯ জন নিয়ে খেলেও জিতেছে পিএসজি। ৮২ মিনিটে লিও গোর্তেকাকে বাজেভাবে ট্যাকল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন উইলিয়ান পাচো। ইনজুরি টাইমের ২ মিনিটে লুকাস হার্নান্দেজও লাল কার্ড পান। বায়ার্নের লেফট ব্যাক রাফায়েল গুয়েরেইরোকে কনুই মারার শাস্তি হিসেবে।

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ