হোম > খেলা

নামিবিয়ার নেতৃত্ব পেলেন ডু প্লেসি

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার হয়ে ফাফ ডু প্লেসি বিশ্ব ক্রিকেটে নিজের স্বাক্ষর রেখে গেছেন। এবার নামিবিয়ার নেতৃত্ব পেলেন ডু প্লেসি। যদিও অবাক হওয়ার কিছু নেই। নাম এক হলেও দুজন আলাদা।

২০২৬ যুব বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ডু প্লেসিকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে নামিবিয়া। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডু প্লেসির বয়স বর্তমানে ৪০ বছর। অন্যদিকে নামিবিয়ার ফাফ ডু প্লেসির বয়স ১৭ বছর।

নামের মতো দুই ডু প্লেসির আরও মিল রয়েছে। দুজনেই ডানহাতে ব্যাট করেন। দুজনেই করেন লেগস্পিন। ব্যতিক্রম বলতে, দক্ষিণ আফ্রিকার ডু প্লেসি মূলত একজন ব্যাটার। বল করেন পার্টটাইম। অন্যদিকে নিচের দিকে ব্যাটিংয়ে নামা নামিবিয়া যুব দলের অধিনায়ক একজন বিশেষজ্ঞ স্পিনার।

দক্ষিণ আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে নামিবিয়ার প্রতিপক্ষ তানজানিয়া, উগান্ডা, কেনিয়া, সিয়েরা লিওন ও নাইজেরিয়া। যৌথভাবে আসন্ন যুব বিশ্বকাপের আয়োজক নামিবিয়া ও জিম্বাবুয়ে। আয়োজক হিসেবে সরাসরি সে আসরে খেলবে জিম্বাবুয়ে। তবে বাছাইপর্বের বাধা অতিক্রম করতে হবে ডু প্লেসির দলকে।

হালান্ডের জোড়া গোলে নরওয়ের বড় জয়

এমবাপ্পের রেকর্ডে ফ্রান্সের উড়ন্ত শুরু

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে শিরোপা মিশন শুরু আর্জেন্টিনার

টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি

এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো

বিশ্বকাপে ব্যক্তিগত জেট ব্যবহারে বিতর্কে ফিফা সভাপতি

তিউনিসিয়ার নতুন কোচ হার্ভে রেনার্ড

প্রথমবার মুখোমুখি পর্তুগাল ও কঙ্গো