হোম > খেলা

এমন ড্রয়েও আনন্দ আছে

স্পোর্টস ডেস্ক

লম্বা সময় ধরে ইংলিশ প্রিমিয়ার লিগে আধিপত্য নেই ম্যানইউ’র। চলমান মৌসুমে তো আরও বেশি ভুগতে হচ্ছে রেড ডেভিলদের। পরিস্থিতি এমন হয়েছে যে, এখন অল্প কিছুতেই আনন্দ খুঁজে নিচ্ছে রুবেন আমোরিমের শিষ্যরা।

এই যেমন প্রিমিয়ার লিগে নিজেদের সবশেষ ম্যাচে লিভারপুলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানইউ। বেশকিছু কারণে পয়েন্ট ভাগের ম্যাচটিতেও বেশ তৃপ্ত ম্যানচেস্টারের ক্লাবটি।

ফর্মের বিবেচনায় বর্তমান সময়ে ম্যানইউ’র চেয়ে অনেক এগিয়ে লিভারপুল। প্রিমিয়ার লিগের চলমান মৌসুমে রীতিমতো উড়ছে মার্সিসাইডের ক্লাবটি। অবস্থান করছে টেবিলের শীর্ষে। শুধু তাই নয়, নিকটতম প্রতিদ্বন্দ্বীদের ধরাছোঁয়ার বাইরে আছে তারা।

ইংল্যান্ডের শীর্ষ লিগে আগের ৩ ম্যাচে টানা হেরেছে ম্যানইউ। এমন দুরবস্থা থেকে বের হয়ে এসে ফর্মে থাকা লিভারপুলের সঙ্গে দারুণ লড়াই করেছে প্রতিযোগিতার ইতিহাসের সফলতম দলটি। এজন্য ড্র করলেও খুশি তারা। অন্তত পরাজয় তো এড়ানো গেছে!

অ্যানফিল্ডে ৫২তম মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের গোলে লিড নেয় ম্যানইউ। সে লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৫৯ ও ৭০ মিনিটে কোডি গাকপো ও মোহাম্মদ সালাহ গোল করলে হারের শঙ্কায় পড়ে যায় সফরকারী শিবির। যদিও নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে আমাদ দিয়ালোর গোলে ১ পয়েন্ট নিয়ে ফিরেছে তারা।

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ