হোম > খেলা

ফের সিএবি সভাপতি হলেন সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক

সৌরভ গাঙ্গুলি

ছয় বছর বিরতি দিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলে (সিএবি) ফিরলেন সৌরভ গাঙ্গুলি। ভারতের সাবেক অধিনায়ক সিএবির সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। গত সোমবার সিএবির ৯৪তম বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সৌরভ।

এর আগে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিএবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সৌরভ। এবার বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলির হাত থেকে দায়িত্বটা বুঝে নিয়েছেন। টানা ছয় বছরের মেয়াদ শেষ হওয়ায় স্নেহাশিস দায়িত্ব ছাড়তে বাধ্য হয়েছেন।

সিএবির সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে সৌরভ বলেন, ‘এর আগেও আমি পাঁচ বছর সভাপতি হিসেবে কাজ করেছি। এবারও আমরা সেরাটাই করার চেষ্টা করব। ভারতে ক্রিকেটের বিপুল উন্মাদনা আছে। প্রচুর প্রতিভা আছে। সেই প্রতিভাকে দিকনির্দেশনা দেওয়াটাই আমাদের কাজ হবে।’

ব্যাগি ক্যাপ আর কুকাবুরা নিয়ে ফিরছে এনসিএল

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের